হুগলি,২২ ডিসেম্বর:- হুগলি জেলা কংগ্রেসের ডাকে NRC ও CAA এর বিরোধিতায় মিছিল শ্রীরামপুর মাহেশ থেকে জি টি রোড বরাবর বটতলা পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান সহ কংগ্রেস কর্মীরা। প্রদীপ ভট্টাচার্য বলেন, সারা ভারতবর্ষ ব্যাপী একটা গন জাগরন তৈরী হয়েছে। সরকারের প্রতি এত তীব্র প্রতিবাদ এবং ঘনিভূত প্রতিবাদ দীর্ঘদিন দেখা যায়নি। এটা মনে করার কোনো কারন নেই এই প্রতিবাদ শুধু মুসলিমদের প্রতিবাদ। এই প্রতিবাদ হিন্দু, মুসলিম সহ সব ধর্মের মানুষের সমবেত প্রতিবাদ। তার কারন এনআরসি বা নাগরিকত্ব আইন সব সম্প্রদায়ের মানুষকে আঘাত করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
কংগ্রেস আদম সুমারী বা জনগণনা করেছিলো এনআরসি না। ২১ সালে আবার জনগণনা হবে। জনগণনা করলেই তো দেশের কত জনগোষ্ঠী কত সম্প্রদায় কত পুরুষ কত মহিলা সব বেরিয়ে আসবে। এনআরসির দরকারটা কি? কেন শুধু নাগরিক আইনের করে আমাদের মধ্যে বিভেদ তৈরী করে মানুষকে আতঙ্কগ্রস্থ করছে।Related Articles
বিজেপির থানার সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ২৩ আগস্ট:- আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য সহ অন্যান্য রাজ্য নেতৃত্বকে গ্রেফতারের করার প্রতিবাদে শুক্রবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। এদিন হাওড়ার ডোমজুড়েও বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। বিজেপি […]
মধ্যযুগীয় স্বাপত্য ও ভাস্কর্য শিল্পাকলার আদলে তৈরি হয়েছে খাটুলের বাবা বিরিঞ্চিনাথের মন্দির।
হুগলি , ৩ মে:- হুগলি জেলার একটি প্রত্যন্ত জনপদ হলো গোঘাটের খাটুল।এই প্রাচীন জনপদে গড়ে উঠেছে স্বয়ংভু দেবাদিদেব মহাদেবের মন্দির।মধ্যযুগীয় স্বাপত্য ও ভাস্কর্য শিল্পাকলার আদলে তৈরি হয়েছে খাটুলের বাবা বিরিঞ্চিনাথের মন্দির। মন্দিরের গর্ভগৃহের প্রায় চার থেকে পাঁচ ফুট গর্তের মধ্যে বাবা শিবের অবস্থান। করোনা পরিস্থিতিতে নির্জনতা যেন সাক্ষী হয়ে থাকছে বাবা বিরিঞ্চিনাথের মন্দির। তবে এই […]
চলন্ত গাড়িতে আগুন।
হাওড়া , ৯ ডিসেম্বর:- দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে নবান্নের কাছে একটি চলন্ত হুন্ডাই গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে হাওড়া কোনা এক্সপ্রেস যাওয়ার সময় শ্রীরামপুর গামী গাড়িটিতে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে একটি ইঞ্জিন। আধ ঘন্টার চেষ্টায় […]







