হুগলি , ১৮ জুন:- কয়েকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে।ভারত চীন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে ভারতের কয়েকজন বীর সেনা।এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতবাসীরা।বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া খাদিনা মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক।
Related Articles
পুলিশ কমিশনার থেকে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর , তবে কি রাজনীতিতে আসতে চলেছেন তিনি !
হুগলি , ২৯ জানুয়ারি:- পদত্যাগ করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। সূত্র মারফত জানা যাচ্ছে আগামিকাল সকাল ১০ টার মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। রিলিজ দেওয়া হবে হুমায়ুন কবীরকে। যদিও কেন তিনি ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি কি রাজনীতিতে আসছেন তাও স্পষ্ট নয় এখনো। […]
শ্রীরামপুরের বহুতল আবাসনে ভয়াবহ আগুন।
হুগলি , ২ ফেব্রুয়ারি:- রিষড়া চার নম্বর রেলগেট এলাকার একটি আবাসনে আগুন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আবাসনের চার তলায় আগুন লাগে।জানালা দিয়ে দাউ দাউ করে আগুনের শিখা বেরোতে দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় আবাসন চত্বরে। সারে বারোটা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। আশেপাশের আবাসন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। […]
বিধ্বংসী আগুন কাঁকিনাড়া জুটমিলে
ব্যারাকপুর , ৬ নভেম্বর:- শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া জুটমিলে। দমকলের পাঁচটি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, দমকল দেরিতে আসার। জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎ আগুন লাগে পাটঘরে। ওই পাটঘর থেকে আগুন ছড়ায় জুট অয়েল ট্যাঙ্কারে। আগুনের প্রচন্ড তাপে ট্যাঙ্করটি ফেটে যায়। ট্যাঙ্করটি […]









