হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড রিজার্ভার থেকে এলাকায় জল সরবারাহের মূল ৭০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপ ফেটে যাওয়ার ফলেই দেখা দিয়েছে জল সরবরাহের সমস্যা। তার জেরে কয়েকটি ওয়ার্ডে কম পরিমাণে জল সরবারাহ হচ্ছে। এর পাশাপাশি ৪, ১১, ও ১২বনম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকাই এখনও নির্জলা রয়েছে। এই ওয়ার্ডগুলোতে সারা দিনে বেশ কয়েকবার জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত,পাইপের ফেটে যাওয়া অংশটির উপরে এইচআইটির একটি দোতলা ভবন থাকায় সেটি সারানো সম্ভব নয়। তাই সেখান থেকে পাইপ কেটে নিয়ে তার সঙ্গে অন্য পাইপ জুড়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে আবার মূল পাইপের সাথে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাইপ লাইনের সেই ডাইভারশানের কাজের জন্যে কলকাতা পুরসভার বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাঁরা কাজ শুরুও করেছেন। কিন্তু জায়গাটি সঙ্কীর্ণ হওয়ার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে।
Related Articles
বাস নিয়ে জটিলতা অব্যাহত মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসছেন ফিরহাদ।
কলকাতা, ৪ জুলাই:- রাজ্য সরকার শর্তসাপেক্ষে বাস চালানোর অনুমতি দেওয়ার পর সপ্তাহ ঘুরতে চললেও ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে এখনও রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই। সোমবার নতুন সপ্তাহের প্রথম কাজের দিনেও এই জটিলতা কাটার কোন ইঙ্গিত মেলেনি। কাজেই এ দিনও পথে নেমে বাসের জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত। জ্বালানির অস্বাভাবিক দামের প্রেক্ষিতে পুরনো […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ , যুবকের বাড়িতে ধরনা যুবতীর।
নদীয়া , ২ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার, যুবকের বাড়িতে ধরনা যুবতীর। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার বাসডোপ এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসডোপ গ্রামের বাসিন্দা অমিত মন্ডল। দেড় বছর আগে তিনি কলকাতার একটি বারে কাজে […]
পরেশনাথ মন্দিরে নিবেদন প্রক্রিয়াতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৫ সেপ্টেম্বর:- সোমবার বেলগাছিয়ার পরেশনাথ মন্দিরে গিয়ে ‘নিবেদন’ প্রক্রিয়াতেও যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেশনাথের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলনও করেন। এদিন তিনি বলেন, মহাবীর ও পরেশনাথ ভক্তরা মানবিক এবং নারী স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, প্রতিটা ধর্মই সমান। প্রতি ধর্মেই মানবজাতির উদ্দেশ্যে ভাল বার্তা দেওয়া থাকে। তা পালন করা উচিৎ। বলেন, ‘মনের একতাই সবচেয়ে বড় ধর্ম’। […]







