নদীয়া, ১৩ জুন:- নদিয়া জেলার বেথুয়াডহরির অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য ৷ এখানে গোটা অরণ্য জুড়ে হরিণের স্বর্গরাজ্য ৷ এছাড়াও আছে নীলগাই , ময়ুর , নানা ধরণের পশুপাখি , ঘরিয়াল এবং ময়াল সাপ যাদের দেখতে প্রতিদিন এখানে প্রচুর পরিমানে দর্শণার্থী আসেন ৷ তবে অরণ্য থেকে বেড়িয়ে অনেক ভ্রমনার্থীরা হতাশ হয়ে বলেন হরিণের ঝাঁক দেখতে পাননি ৷ সম্প্রতি গোটা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ৷ আমাদের দেশেও লকডাউন চলছে ৷ প্রসঙ্গতঃ অভয়ারণ্যও বন্ধ ৷ এই সময় দেখা গেলো অন্য ছবি ৷ অরণ্য সত্যিই অভয়ারণ্য হয়ে উঠছিলো হরিণের কাছে ৷ এখানে সেখানে দেখা যাচ্ছিলো হরিণের ঝাঁক ৷ তবে কি প্রতিদিনের এত দর্শণার্থীদের ভিড়ে ওরাও লুকিয়ে থাকতো অরণ্যের গভীর প্রদেশে ? দেখা দিতে চাইতো না মানুষকে ৷ ঝড়ে অরণ্যের অনেক গাছপালা ভেঙে পরার পরও কিন্তু চিত্রটা খুব একটা বদলায়নি ৷ এখনও অরণ্যে চোখ রাখলে দেখা যাবে হরিণের ঝাঁক ৷ কারো চোখে এতটুকু ভয় ভীতি নেই ৷ করোনা , লকডাউন , আমফান প্রকৃতির সব দুর্যোগ জয় করে হরিণরা যেনো তাদের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে ৷
Related Articles
গণপিটুনির প্রতিবাদ করায় তৃণমূলীদের হাতে আক্রান্ত সাংবাদিক , অভিযোগ দায়ের পাণ্ডুয়া থানায়।
হুগলি , ২৬ জুন:- প্রতিবাদ করে তৃণমূল নেতার হাতে আক্রান্ত সাংবাদিক। রাস্তায় ফেলে অমানুষিক ভাবে মারধর করা হলো। অভিযোগ দায়ের হলো থানায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈচিগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিকের নাম পলাশ মুখার্জি। শুক্রবার কাজ সেরে রাতে বৈচিগ্রাম দক্ষিণপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন পলাশ বাবু, সঙ্গে ছিলেন তাঁর ছিল তাঁর চিত্রগ্রাহক। বৈচিগ্রাম লেভেল […]
ঘূর্ণিঝড় অশনির জেরে বারোটি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতা, ১০ মে:- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, কলকাতায় ২টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২টি করে, হাওড়ায় ১টি, হুগলিতে ১টি এবং নদিয়ায় ১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। যেকোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ […]
আরজি কর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধ বিজেপির।
হুগলি, ১৬ আগস্ট:- আরজি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুর ২ টায় পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টি। রাজ্যজুড়ে নেওয়া তাদের এই কর্মসূচি হুগলির বিভিন্ন প্রান্তেও পালিত হয়। ব্যান্ডেল মোড়ে জি টি রোড আটকে অবরোধ কর্মসূচি শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধের সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ঘটনার সাথে উপস্থিত ছিল পুলিশ বাহিনী। প্রথমদিকে […]








