পূর্ব বর্ধমান, ৭ জুন:- মাত্র চার মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের ফলস সিলিঙ্গ এর একাংশ। এই ঘটনায় একজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এদিকে রবিবার সকালে যখন পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে নিজের নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরতে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় হঠাৎই স্টেশনের নবনির্মিত ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে। আর এরপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। তড়িঘড়ি ভেঙে পড়া অংশের জায়গা টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় সকলকে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ভাঙা অংশের মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। যদিও মাত্র চার মাসের মধ্যে পুনর্নির্মিত এই অংশ ভেঙে পড়ায় রেলের গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
Related Articles
প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠছে হাওড়া স্টেশন।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠছে হাওড়া স্টেশন। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন হতে চলেছে। আরপিএফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের মালা দিয়ে সাজানো ট্রাক পরিষ্কার সবই শুরু হয়েছে আজ […]
শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মনীরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দয়ারাম জোতে একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। জানা গিয়েছে যে এদিন সকালে দয়ারাম জোত এলাকার বাসিন্দা সঞ্জয় গুপ্তার বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন […]
হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১।
হাওড়া, ১৬ নভেম্বর:- হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১। আরপিএফ এর হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। উদ্ধার হয় নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার জিনিস যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিপিডিএস এর টিম হাওড়া স্টেশনে নজরদারি […]










