কোচবিহার, ৬ জুন:- শেষ পর্যন্ত বেসরকারি যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কোচবিহারে। আজ কোচবিহার জেলা শাসকের কনফারেন্স হলে একটি বৈঠক করে সোমবার থেকেই রাস্তায় বেসরকারি বাস নামানোর সিধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠক জেলা শাসক পবন কাদিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা শাসক জানিয়েছেন, “বেসরকারি বাস মালিক, ড্রাইভার, শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। সকলে সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু করতে রাজি হয়েছে।” আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রানেশ ধর জানিয়েছেন, “পুরানো ভাড়াতেই জেলার ভিতরে বড়-মাঝারি-ছোট সব ধরনের যাত্রী পরিষেবা বেসরকারি যানবাহন পথে নামবে। চলবে আন্তঃ জেলা বাস পরিষেবাও। শ্রমিকদের নিরাপত্তা।
Related Articles
মোটা অঙ্কের টাকা দাবি ও তা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে দাশনগর থেকে গ্রেফতার হল দুই ব্যক্তি।
হাওড়া,৪ মার্চ:- মোটা অঙ্কের টাকা দাবি ও তা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার হল দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে হাওড়ার দাশনগর থানার পুলিশ এদের গ্রেফতার করে। ওই থানা এলাকার বাসিন্দা পঙ্কজ দাসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম গোরাচাঁদ দেয়াশী এবং শ্যামল মন্ডল। এদের দুজনকে বুধবার হাওড়া আদালতে তোলা […]
নিজের পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের অ্যাডভোটেক জেনারেল কিশোর দত্ত।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- নিজের পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের অ্যাডভোটেক জেনারেল কিশোর দত্ত। মঙ্গলবার সকালে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যপাল সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন। রাজ্যপালের পাশাপাশি মুখ্যসচিব এবং আইনমন্ত্রীকেও নিয়মমাফিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। জানা গেছে ব্যক্তিগত কারণেই কিশোর দত্ত নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। Post Views: 491
উত্তরপাড়ায় ভর সন্ধ্যায় বোমাতঙ্ক!
হুগলি, ১৭ জানুয়ারি:- উত্তরপাড়া তেঁতুলতলা কালভার্টের পাশে আজ বিকাল থেকে পরে থাকতে দেখা যায় একটি বাগের, স্থানীয়রা খবর দেয় পুলিশকে, এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে, এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশ নিজেই বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ ছাড়াই ব্যাগটি তুলে নিয়ে যায় হিন্দমোটর ফ্যাক্টরীর মধ্যে, এরপর পুলিশ নিজেই ব্যাগটি খুলে দেখে ব্যাগে কিছু নেই। কিন্তু সাধারণ […]










