দ:২৪পরগনা , ২৯ মে:- ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনায় ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এবার একই জেলায় ত্রাণ নিয়ে যেতে গিয়ে পুলিশের বাধা থমকে গেলেন বিজেপির আরেক সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি ত্রাণসামগ্রী নিয়ে ক্যানিং এলাকায় যাচ্ছিলেন বলেই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। বারুইপুর রোডেই তাঁরা রাস্তা আটকায় বিশাল পুলিশ বাহিনী। প্রায় একশোর বেশি পুলিশকর্মী এদিন আগে থেকেই বারুইপুর কুলপি রোডের পদ্মা মোড়ে ব্যারিকেড করে। নেতৃত্বে ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু। ছিল প্রচুর মহিলা পুলিশও। প্রায় একঘন্টার বেশি তিনি আটকে থাকেন সেখানে। এরপর রাস্তায় ওপরই বসে পড়েন বিজেপি সাসংদ। প্রায় একঘন্টা অবস্থান বিক্ষোভ করার পরও পুলিশ তাঁকে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই হুগলির বিজেপি সাংসদ কলকাতা ফিরে আসেন। পুলিশের দাবি, করোনা পরিস্থিতিতে বিজেপি সাংসদ সুন্দরবন এলাকায় গেলে লকডাউন ভাঙা হবে।এদিন অবস্থান চলাকালীন লকেট বলেন, তৃণমূল সরকার ত্রাণ নিয়েও রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মুখে বলেন বিরোধীরা সবকিছুতেই রাজনীতি করে। কিন্তু আসলে কারা রাজনীতি করছে সেটা বোঝাই যাচ্ছে। আমফানে বিপর্যস্ত মানুষদের জন্যই ত্রাণ নিয়ে যাচ্ছিলাম। সেটাও আটকে দিচ্ছে পুলিশ? কেন আটকানো হচ্ছে সেটাও বলতে পারছেন না পুলিশকর্তারা। লকেট আরও জানিয়েছেন, পুরো বিষয়টি জানিয়ে শীঘ্রই কেন্দ্রীয় সরকারকে চিঠি দেব।
Related Articles
আজ আইপিএলে হাইভোল্টেজ ডুয়েলে মুখোমুখি চেন্নাই ও দিল্লি ।
স্পোর্টস ডেস্ক, ২৫ সেপ্টেম্বর:- শুক্রবার মেগা ডুয়েলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে ধোনি বনাম শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি। শেষবার গত বছরের আইপিএলের কোয়ালিফায়ার্সে মুখোমুখি হয়েছিল দুই দল। আইপিএলে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ হলেই তারুণ্য বনাম ওল্ড এজ এই শিরোনাম উঠে আসে। তরুণদের কাঁধে চেপে শেষ ম্যাচে কিংস ইলেভেন সুপার ওভারে ম্যাচ বার করে নিয়েছে। […]
তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে পোস্টার হাওড়ায়।
হাওড়া, ৬ ডিসেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য। একজন সাধারণ তুলো ব্যবসায়ী থেকে বর্তমানে ওই নেতার সম্পত্তির পরিমাণ উল্লেখ করেই এদিন পোস্টার পড়ে। এই কাজ বিরোধীদের কাজ বলে দাবি করেছেন ওই তৃণমূল বেতা। বিজেপির দাবি এই ধরণের কাজ বিজেপি করেনা। এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। Post Views: 324
হিন্দু-হিন্দু ভাই-ভাই তবু তেলের দামে লোটা চাই? শ্রীরামপুরে তৃণমূলের পোস্টারকে ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ১৯ মার্চ:- আজ পোলবার গোস্বামী মালিপারায় বিজেপির হিন্দু-হিন্দু ভাই ভাই দেওয়াল লিখন দেখা যায়। অন্যদিকে শ্রীরামপুরে তৃনমূলের ব্যানার পড়ল তার পাল্টা। বুধবার সকাল থেকেই শ্রীরামপুর শহরের একাধিক জায়গায় এরূপ ব্যানার দেখা যায়। শ্রীরামপুর বটতলা, স্টেশন রোড, ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন এলাকায় ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারে নিচে লেখা আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও […]








