সুদীপ দাস , ২৭ মে:- সোম থেকে রবি টানা সাতদিন ছিলো তাঁদের কাজ। এ-মার্কেট থেকে সে-মার্কেটের দোকান ;পায়ে হেটেই জোগান হতো রুজি-রুটির! জামা – কাপড় থেকে ঔষধ , প্রসাধনী বিভিন্ন দোকানের কাউন্টারেই রাখা থাকতো তাঁদের ১৬ আনা। দোকানদার ও বেশ গুছিয়েই সেই কয়েনগুলি তাঁদের জন্য আলাদা করে রাখতো। কেউ সে দোকানে সকালে তো কেউ সেই দোকানেই বিকেলে গিয়ে চাওয়ার আগেই নিজেরটা বুঝে নিয়ে পুটুলিতে পুরতো। সময় নষ্ট করে এঁর -ওঁর কাছে হাত না পেতে ভিক্ষাবৃত্তি হলেও এটাকেই তাঁরা সন্মানের কাজ হিসাবে ধরে নিয়েছিলো। প্রতিদিন কমবেশী ৪০০ টাকার কয়েন হলেই কোন দোকানে গিয়ে নোট করে তাঁরা রেলওয়ে প্লাটফর্ম কিংবা রাস্তার ধারে নিজেদের কুটুরিতে ফিরতো। কিন্তু লকডাউন তাঁদের জীবিকাতেও থাবা বসিয়েছে। টানা ২মাসের বেশী মার্কেট বন্ধ থাকায় তাঁদের কয়েন তোলাও হয়নি। তবে এ-কদিনে অনেকবারই তাঁদের কুটুরির সামনে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এসে রান্না করা খাবার দিয়ে গেছে। আর যেদিন অধীর আগ্রহে বসে থেকেও কেউ আসেনি সেদিন কখন যেন জল খেয়েই ঘুমিয়ে পরেছেন তাঁরা। বর্তমানে লকডাউন অনেকটাই শিথিল হয়েছে , খুলেছে দোকানপাট ; তবে এখন কেন কাজে বের হচ্ছেন না ? সে প্রশ্নের উত্তরে রেলওয়ে প্লাটফর্মে বিষন্ন মুখে বসে থাকা সুমন , মহিউদ্দিন , বাদল , রমাদের বক্তব্য এতদিন দোকান বন্ধ ছিলো ; মালিকের অবস্থা কি আর আগের মত আছে , যে আমাদের জন্য সেই ১৬ আনা কাউন্টারের পাশে গুছিয়ে রাখবে……???
Related Articles
সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথচলা শুরু চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- হুগলি জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে সত্যেন্দ্র নাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথ চলা শুরু হল চুঁচুড়ার পিপুলপাতি হুগলি ওম্যান্স কলেজে। মূলত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে এই কোচিং সেন্টারের পথ চলা শুরু হল। এদিন হুগলি ওমেনস কলেজে এই স্টাডি সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলাশাসক দ্বিপা […]
এবার থেকে রাজ্য সরকারি পেনশন প্রাপকরা বেসরকারি ব্যাংকেও পেনশন একাউন্ট খুলতে পারবেন।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মী রা চাইলে বেসরকারি ব্যাংকে ও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপক রাও এক ই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে […]
বিজেপির ক্যাপ্টেনের গড়ে ফুটলো জোড়াফুল।
পশ্চিম মেদিনীপুর,২৮ নভেম্বর:- প্রত্যাশা ছিলই । সেই মতো জয়ের ধারা অব্যাহত রাখল। প্রত্যাশা মতোই গেরুয়া শিবিরকে এক ধাক্কায় পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ২০,৮১১ ভোটের ব্যবধানে বিরোধীদের পিছনে ফেলেছেন তিনি । গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট । প্রথম রাউন্ডে সবাইকে […]








