স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আইপিএল শুরু হবার আগে আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হয়ে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে শারজা স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখেছেন মহারাজ। এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন টুর্নামেন্ট নিয়ে। বুধবার আবুধাবিতে পৌঁছবেন সৌরভ। ক্রিকেটারদের জন্য তৈরি “বায়ো বাবল” সহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখছেন বোর্ড প্রেসিডেন্ট। মূলত টুর্নামেন্ট শুরুর আগে করোনা আবহে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখছেন সৌরভ। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করায় ছিল বোর্ডের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে গত বছরের চ্যাম্পিয়ান রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। আইপিএলে খরচ কমাতে বোর্ড প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব নেওয়ার পরই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন সৌরভ। শুধু ম্যাচ হবে। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। ২৩ সেপ্টেম্বর ভারতে ফিরে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
Related Articles
জেলা টাস্ক ফোর্সের অনুমতি মেলায় পুজোর আগে সপ্তাহে দু’দিন বসছে মঙ্গলাহাট।
হাওড়া , ১০ অক্টোবর:- টাস্ক ফোর্সের অনুমতি মেলায় পুজোর আগে সপ্তাহে দু’দিন বসছে হাওড়ার মঙ্গলাহাট। অনুমতি মিলেছে জেলা প্রশাসনের তরফ থেকেও। ব্যাবসায়ীদের দাবি মেনে আসন্ন শারদোৎসবের কথা ভেবে শনিবার ও রবিবার সপ্তাহে দু’দিন হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার জেলা টাস্ক ফোর্সের বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু আর কয়েকদিন পরেই পুজো তাই রবিবারের […]
করোনা কালে চন্দননগরের আলোক শিল্পে আঁধারের হাতছানি !
সুদীপ দাস , ২৯ জুলাই:- গত বছর থেকেই চন্দননগর আলোক শিল্পে ভাঁটা। এবছর আরও করুন অবস্থা। বহু কারিগর আলোর কাজ ছেড়ে অন্য কাজের দিকে পা বাড়িয়েছেন। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে চন্দননগরের বহু ছোট আলোর ব্যাবসায়ী জীবনজীবিকার জন্য অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কথাগুলি বলছিলেন আলোর শহর চন্দননগরের প্রখ্যাত আলোক শিল্পী বাবু পাল। চন্দননগরের […]
ডানকুনিতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- কুম্ভে রেলের চরম অব্যবস্থা নিয়ে সেলিম বলেন,গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে।সরকারি পরিবহন ব্যবস্থার কিছু নেই যে যার নিজের নিজের ভরসা। পদপৃষ্ঠ হয়ে লোক মারা যাচ্ছে আর অন্যদিকে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। পৃথিবীর যে কোন জায়গায় আমাদের দেশেও যেকোনো তীর্থে অসংখ্য মানুষের সমাগম হয়।এত বছর পরে এত প্রস্তুতি নিয়ে যখন কুম্ভ মেলা হচ্ছে সেটা […]









