নদিয়া ,২৫ মে:- আজ পরিত্র ঈদ।সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট কামারপাড়া মজসিদে নামাজ পড়া বন্ধ।সকলে বাড়িতেই নামাজ পড়েছেন।তবে ধর্মীয় রিতীনিয়মের বেড়াজালে আটকে লক ডাউন।আর এবার রানাঘাটের নদিয়া শান্তি সেবা কল্যান সমিতির সদস্যরা পায়রাডাংগার একটি ইট ভাটার শ্রমিকের পরিবারের সকলকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করলেন।আট থেকে আষি সকলকেই তারা পেট ভরে খাওয়ালেন সেই সাথে সচেতনও করলেন লক ডাউন সম্পর্কে। এবিষয়ে নদিয়া শান্তি সেবা কল্যান সমিতির কর্নাধার রাকেশ আলী জানান এবছর খুশির ঈদে বাড়িতে আনন্দ না করে বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন দুঃস্থ ইট ভাটার শ্রমিকদের পাশে একটু খাবারের ব্যবস্থা করেছে।
Related Articles
কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা অমিত মিত্রর।
কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেন এই বাজেট কে পাপারলেস বা কাগজ হীন বলা হচ্ছে। কিন্তু আদতে এই বাজেট দিশাহীন এবং বিভ্রান্তির বাজেট। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অর্থনৈতিক মডেলেও সেই সুপারিশ করা হয়েছে। কিন্তু সেই […]
এক্তিয়ার বহির্ভূতভাবে বিধানসভার কাজে হস্তক্ষেপের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে , শুরু রাজনৈতিক চাপানউতোর।
কলকাতা, ১ এপ্রিল:- রাজ্যপাল জগদীপ ধানখড়ের বিরুদ্ধে ফের এক্তিয়ার বহির্ভূতভাবে বিধানসভার কাজে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। বিধানসভায় হাতাহাতি-বিশৃঙ্খলার ঘটনায় অভিযুক্ত বিধায়কদের সাসপেনশন বিষয়ে বিস্তারিতভাবে জানতে আজ রাজ্যপাল বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। যা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বিশৃঙ্খলায় প্ররোচণা দেওয়ার অভিযোগ এনেছেন। […]
শস্যবীমা ও ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ।
গোঘাট, ১৪ ডিসেম্বর:- অকাল বর্ষনে এলাকায় ব্যাপক ভাবে আলু, ধান,অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। আলু পচে নষ্ট হয়ে গেছে। বিপুল ক্ষতির সম্মূখীন চাষিরা। ঋণ নিয়ে চাষ করায় কিভাবে তা পরিশোধ হবে তার চিন্তায় মাথায় হাত চাষিদের৷ যাতে শস্যবীমা ও ক্ষতিপূরণ পান তারা সেই দাবিতে কয়েকশো কৃষক বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাটি ঘটেছে হুগলির […]








