হুগলি ,২৫ মে:- করোনা আবহেই অনারম্বরভাবে কোন্নগর পুরসভায় পালিত হল বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন।সোমবার পুরসভার সভাকক্ষে স্থানীয় কয়েকজন শিল্পী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কবিতাপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন।সেখানে হাজির ছিলেন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় ও উপ পুরপ্রধান গৌতম দাস ও বেশ কয়েকজন কাউন্সিলর।এ দিন পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় বলেন,’পরাধীন ভারতে কোন্নগর ছিল বিপ্লবীদের ঘাটি। ঋষি অরবিন্দের মতো মনিষী কোন্নগরের ভূমিপুত্র। নজরুলের ভাবধারায় উব্দুদ্ধ হয়ে অগ্নিযুগে অনেকেই স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছে।তাই আজকের দিনে স্বাস্থ্যবিধি মেনেই মনিষী কে স্মরণ করেছি’।
Related Articles
হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ২২ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের একটি থার্মোকল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহুর্তে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে ওই থার্মোকলের কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে। আগুন এখনও আয়ত্বে আসেনি। কি থেকে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। Post Views: 416
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটাকে ফুল, মালা দিয়ে রাজ্যে আনার প্রতিশ্রুতি শুভেন্দুর।
সিঙ্গুর, ১৮ এপ্রিল:- সেই সিঙ্গুর। যেখান থেকে টাটা গোষ্ঠী এ রাজ্য থেকে মুখ ফিরিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই মাটিই বাম শাসনের অবসান ঘটানোর কেন্দ্র। সেই মাটিতে দাঁড়িয়েই ফুল-মালা দিয়ে টাটাকে বরণ করে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন সিঙ্গুরের বরা মাঠে দলের হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন […]
আমতায় বিজেপির মহিলা প্রতিনিধি দল।
হাওড়া, ১৯ জুলাই:- হাওড়ার আমতায় বিজেপির মহিলা প্রতিনিধি দল। পাঁচ সদস্যের ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম বুধবার সকালে আমতায় এসে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। এদিন আমতায় আসেন বিজেপির ওই মহিলা প্রতিনিধি দল। আক্রান্তদের দেখতে আমতায় আসেন তারা। আক্রান্তদের কথা শোনেন তারা। এরা সকলেই বিজেপির মহিলা সাংসদ। এই দল তাদের বক্তব্যে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রীকে। ভোট সন্ত্রাসের […]











