চিরঞ্জিত ঘোষ ,ডানকুনি,২৫ মে:- আমফানের ধ্বংসলীলায় বাংলার শহর গ্রাম জুড়ে হাজার হাজার গাছের ক্ষতি হয়েছে। ভূপতিত এই সমস্ত গাছগুলিকে যাতে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায় তার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির ডানকুনি আবাসনের আবাসিকরা। ডানকুনি আবাসনের সভাপতি এবং ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর সদস্য দেবাশিস মুখোপাধ্যায় জানান প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর হচ্ছে বৃক্ষ। এবারের প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে চতুর্দিকে সবুজের সমারোহ আজ ধ্বংসের পথে। আমাদের ডানকুনি আবাসনে এরকম প্রচুর গাছ ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ডানকুনি আবাসনের এ ব্লক এর সদস্যরা এবং অন্যান্য মিলে সিদ্ধান্ত নিয়েছেন যদি আবার এই সমস্ত গাছগুলি পুনঃপ্রতিষ্ঠা করা যায়। সেই লক্ষ্যে আজকে কয়েকটি গাছ কে আবাসনের সদস্যরা ক্রেন এনে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। এর জন্য বৈজ্ঞানিক যে সমস্ত ব্যবস্থা আছে এবং যে সমস্ত ওষুধ বা সার দেয়া হয় সেগুলো সবই দেয়া হয়েছে এই পুনঃপ্রতিষ্ঠার সময়। দেবাশিসবাবু বক্তব্য আমরা যদি সবাই মিলে আবার এই সমস্ত ভূপতিত বৃক্ষগুলো কে প্রতি স্থাপনের চেষ্টা করি তাহলে কিছুটা হলেও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এ ব্যাপারে বলতে গিয়ে ডানকুনি আবাসনের এক সদস্য জানান আমরা চেষ্টা করছি যাতে আবার আমাদের আবাসনের সবুজএর যে সমারোহ ছিল তা যেনআবার ফিরে আসে যার জন্যই আজকে আমাদের এই প্রয়াস।
Related Articles
ক্রিকেট ছেড়ে নতুন ভূমিকায় মাহি !
স্পোর্টস ডেস্ক ,২৯ জুন:- শেষবার ৯ জুলাই দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন। সেই ম্যাচের পর আর দেশের জার্সিতে মাহিকে খেলতে দেখা যায়নি। আইপিএল দিয়ে প্রত্যবর্তন করার কথা থাকলেও করোনা উদ্বেগের কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় ফের কবে মাহিকে ক্রিকেট মাঠে দেখা যাবে জানা নেই। এই পরিস্থিতিতে ক্রিকেট ছেড়ে বিকল্প হিসেবে চাষআবাদকে খুঁজে […]
মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে চুঁচুড়ায় তৃনমূলের মিছিল, দেশ রক্ষার আবেদন।
হুগলি, ৩০ জানুয়ারি:- হাতে লাঠি চোখে গোল চশমা পরনে খদ্দর আর খেটো ধুতি গান্ধীজির ট্রেডমার্ক। সেই ভাবেই গান্ধী সেজে জাতীয় পতাকা নিয়ে মিছিল। একাধিক ট্যাবলোতে মহাত্মা গান্ধীর নানা ছবি এবং গলায় ভারতের ভৌগলিক ম্যাপ নিয়ে তৃনমূল নেতৃত্ব মিছিলে হাঁটলেন। চুঁচুড়া তালডাঙা মোর থেকে কেওটা ঝাঁপপুকুর পর্যন্ত এই মিছিলে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, […]
তৃণমূল ভোটের হার বুঝতে পেয়ে করোনাকে সামনে রেখে ভোট পেছানোর কৌশল – সায়ন্তন বসু।
হুগলি,১৪ মার্চ :- নোভেল করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১-মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা পুর নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল। ভোটে হেরে যাবেন। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী করোনা করে চেঁচাচ্ছেন। আসন্ন পুর নির্বাচন তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বুঝতে পেরে করনোকে হাতিয়ার করেছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু […]









