হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে হাওড়া এসে পৌঁছাবে একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে ট্রেনটিতে আসছেন ১,১২৬ জন যাত্রী। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও ওই ট্রেনে ফিরছেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হবে। শারীরিক পরীক্ষায় কোনও সমস্যা না গেলে যাত্রীদের এরপর যে যার জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য পরিবহণ নিগম। এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা বিষয়টি দেখভাল করার জন্য। এর পাশাপাশি আজই বিকাল ৫-০৫ মিনিট নাগাদ আরেকটি ট্রেন হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে।
Related Articles
চলতি মাসেই ‘বাংলা শস্যবীমা’ প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৬ নভেম্বর:- সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আগেই একদফা ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে। এবার দ্বিতীয় দফায় এরকম চল্লিশ হাজার কৃষককে চলতি মাসেই ‘বাংলা শস্যবীমা’ প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। এই দফায় কৃষকদের একুশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে […]
বেহাল রাস্তা সারানোর দাবিতে ডিওয়াইএফআই এর পথ অবরোধ হওয়ায়।
হাওড়া, ২৪ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে হাওড়ার বেনারস রোডের বামুনগাছি ব্রিজের রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের উপরে বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ পথচলতি মানুষকে। অবিলম্বে ব্রিজের রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকালে অফিস টাইমে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই কর্মীরা। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ এসে […]
রাতের আকাশে আলোর রহস্য।
হাওড়াঃ, ১৫ ডিসেম্বর:- বৃহস্পতিবার সন্ধ্যায় রাতের আকাশে আলো-রহস্য দেখা গেলো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েক সেকেন্ডের জন্য এই রহস্যময় আলো দেখা গেছে বলে জানা গেছে। এই ঘটনা কীভাবে তা অবশ্য জানা যায়নি। এদিনই অগ্নি ৫ পরীক্ষা করেছে ভারত। সেই মিশাইলের আলো কিনা তাও জানার চেষ্টা চলছে। সাধারণ মানুষের মধ্যে এনিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। যদিও কয়েক মিনিটের […]











