হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে হাওড়া এসে পৌঁছাবে একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে ট্রেনটিতে আসছেন ১,১২৬ জন যাত্রী। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও ওই ট্রেনে ফিরছেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হবে। শারীরিক পরীক্ষায় কোনও সমস্যা না গেলে যাত্রীদের এরপর যে যার জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য পরিবহণ নিগম। এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা বিষয়টি দেখভাল করার জন্য। এর পাশাপাশি আজই বিকাল ৫-০৫ মিনিট নাগাদ আরেকটি ট্রেন হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে।
Related Articles
মইদুলের স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যসরকার।
বাঁকুড়া , ১৯ ফেব্রুয়ারি:- নবান্ন অভিযান গিয়ে পুলিশের আঘাতে আক্রান্ত হয়ে গত ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোতুলপুর এর ডিওয়াইয়াফাই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তিনি ছিলেন তার পরিবারের এক মাত্র রোজকেড়ে ব্যাক্তি। তাই সেই দিন বিকালেই নবান্নে বসে তার পরিবারের এক জন কে সরকারি চাকরি দেবার প্রতিসূতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই কথা মতোই […]
দশম শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যু হাওড়ায়। সারারাত নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পাড়ায় পুকুর থেকে উদ্ধার হল দেহ।
হাওড়া , ২ জুলাই:- বুধবার সারারাত নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার সকালে দশম শ্রেণির এক ছাত্রীর দেহ ভেসে উঠল পাশের পাড়ার একটি পুকুরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বি গার্ডেন থানা এলাকার দক্ষিণ বাকসাড়া এলাকায়। মৃতার নাম প্রেয়শ্রী ঘোষ। বাড়ি সাঁতরাগাছি থানা এলাকার দক্ষিণ পালপাড়ায়। সে পড়ত সুরেন্দ্রনাথ গার্লস স্কুলে। তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা […]
আরামবাগের দয়াময়ী মা কালীর প্রতিষ্ঠাকে কেন্দ্র করে লুকিয়ে আছে নানা ইতিহাস।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ অক্টোবর:- হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কালিপুজো হলো আরামবাগের কালিপুরের বড়ো মা তথা দয়াময়ী মা কালির পুজো।এই বড়ো মা কালির প্রতিষ্ঠাকে কেন্দ্র নানা ঘটনা লুকিয়ে আছে।আজ সেই প্রাচীন ঘটনার কথাই আপনাদের সামনে তুলে ধরবো। স্থানীয় সুত্রে জানা গেছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই বড়ো মা কালির প্রতিষ্ঠা হয়। […]









