হুগলি,২৩ ফেব্রুয়ারি:- তৃণমূলে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ভাই মুজিবর রহমান।পেশায় আইনজীবী মুজিবর রবিবার শ্রীরামপুরে গঙ্গা দর্শন আবাসনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে শাসক দলে ভিড়ে যান ।এ দিন মুজিবর রহমান বলেন, দাদার রাজনীতি আর্দশ এক রকম। আমারটা আরেক রকম। রাজনীতি যার যার ব্যাক্তিগত বিষয়ে।এটা নিয়ে আমাদের ভাইদের মধ্যে কোন বিরোধ নেই । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করে নেন। যদিও ভাইয়ের তৃণমূলে যোগদান নিয়ে কোন মন্তব্য করতে চাননি বর্শীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান। সূত্রের খবর শ্রীরামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য পুরভোটের আগে শাসক দলে ভিড়েছেন মুজিবর।যদিও তৃণমূল এনিয়ে কোন মন্তব্য করেনি।
Related Articles
রিষড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মাতৃ সদনের নব রূপে আত্মপ্রকাশ।
তরুণ মুখোপাধ্যায় , ৭ ফেব্রুয়ারি:- অসুস্থ মানুষ যেন সঠিক চিকিৎসা পায় সেই লক্ষ্যে আজ রিষড়ার বাঙ্গুর পার্কে দীর্ঘদিন ধরে বন্ধ মাতৃ সদনটি নব রূপে আত্মপ্রকাশ করলো। এদিন সন্ধ্যায় এটির উদ্বোধনের পর রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান যে শুধুমাত্র ব্যাবসায়িক দিক না সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেতে পারেন সেইটাই লক্ষ্য […]
হাওড়ায় বিজেপির “দিব্য কাশী ভব্য কাশী” কর্মসূচি পালিত।
হাওড়া, ১৩ ডিসেম্বর:- “দিব্য কাশী ভব্য কাশী” এই কর্মসূচির মধ্য দিয়ে কাশী বিশ্বনাথ ধামের দ্বার উদঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই কর্মসূচিকে সামনে রেখে সোমবার সকালে হাওড়ায় শিব মন্দিরে এক বিশেষ কার্যক্রম পালন হয়। এদিন ভারতের দশম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের শুভ দ্বার উদঘাটন করেন। এরই অঙ্গ হিসেবে “নব্য কাশী ভব্য কাশী” […]
উৎসবের কথা মাথায় রেখে একাশি হাজার হকারকে আগামী মাসে দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ দের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে বলেন আগামী পয়লা অক্টোবর থেকে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ দের মাসিক বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি করা […]









