উঃ২৪পরগনা,১৫ ডিসেম্বর:- আবারও ভাটপাড়া থানা এলাকায় শুটআউট, গুলি চালিয়ে পালাবার সময় তাকে ধরে ফেলল পাবলিক।আততায়ীকে গণপ্রহার। কাঁকিনাড়া রথতলা খুবলাল সাউ বাজারে মাংস ব্যবসায়ী শেখ জাহাঙ্গীরকে গুলি করে।মাথায় গুলি লাগে।আহত জাহাঙ্গীরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সেখান থেকে কলকাতা বেসরকারি নার্সিংহোমে পাঠানো হলো। ধৃত আততায়ীর নাম গালকাটা শংকর । আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে নৈহাটি রাজেন্দ্রপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।অাশংকাজনক অবস্থায় চিকিৎসা চলছে।ভাটপাড়া থানার পুলিশ ও Raf ঘটনাস্থলে।
Related Articles
কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং ব্যান্ডেলে।
হুগলি, ২ জুলাই:- নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ব্যান্ডেলে এসে পৌঁছায় এক কোম্পানী সিআরপিএফ। বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ব্যান্ডেল মোর জিটি রোডে নাকা চেকিং শুরু করে। তল্লাসী চালায় একাধিক গাড়িতে। পঞ্চায়েত ভোটে বুথে বুথে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সে নিয়ে টানাপোড়েন চলছে। যা বাহিনী চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি […]
প্রকাশ্যে পিস্তল হাতে মাছ ব্যবসায়ীকে শাসানি, তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ।
হাওড়া, ২০ অক্টোবর:- হাতে পিস্তল নিয়ে এক মাছ ব্যবসায়ীকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে। ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানা কাপুর গলিতে। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে নাটুস নামের এক ব্যক্তি ‘মদ্যপ’ অবস্থায় মাছ ব্যবসায়ী শেখ শামসেরকে হুমকি দেয়। দুজনের […]
রেলের আবাসন ভাঙতে আসা কর্মীদের ধাওয়া বিধায়কের ।
হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- দিন কয়েক আগেই উচ্ছেদ করতে এলে আরপিএফ-কে দা-বটি নিয়ে তাড়া করার নিদান দিয়েছিলেন তিনি। রবিবার ব্যান্ডেল লোকোপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমত ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের সেই বিধায়ক অসিত মজুমদার। তেড়ে ছুটলেন ভাঙার বরাত পাওয়া সংস্থার কর্মীরাও। বয়সের ভারে কয়েকজন দৌড়তে না পারায় ধরে ফেললেন বিধায়ক। চরম ধমক দিয়ে তাঁদেরকে তাড়ালেন […]









