নদীয়া,৫ মে:- “যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম” লকডাউনের মাঝে গৃহবন্দি দুটি মনের মিলন হল। পারস্পরিক দূরত্ব বজায় রেখে শুভ পরিনয় সম্পন্ন হল। নিয়ম রক্ষার্থে বরযাত্রী মাত্র তিনজন , কন্যার পক্ষেও তিনজন, পৌরোহিত্য করা ব্রাহ্মণ, বর কনে সকলেই মুখে মাক্স লাগিয়ে ছাতনা তলায় চক দিয়ে কাটা সীমারেখার মধ্যে অবস্থান। নদীয়ার শান্তিপুর শহরের বাগআঁচড়া অঞ্চলের রঘুনাথ বিশ্বাসের একমাত্র কন্যা কামনা বিশ্বাসের সাথে শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকার বিধান প্রামানিকের একমাত্র পুত্র বিনয় প্রামানিকের শুভপরিণয়ের সাক্ষী হয়ে থাকলো সোশ্যাল মিডিয়া এবং নেটদুনিয়া। ৬ মাস আগেই পাকা কথা হয়েছিল ঠিকই গত ১৭ এপ্রিল চার হাত এক করার কথা ছিল ! সেইমতো কার্ড ছাপানো আত্মীয়-স্বজন কি নিমন্ত্রণ সবটাই হয়ে গেলেও লকডাউন গ্রাস করল সবকিছু। পাড়ার গুণীজন আত্মীয়-স্বজনের আন্দাজ করা লকডাউন ৩ তারিখ পর্যন্ত জারি হতে পারে ভেবে অগত্যা বিয়ের তারিখ পিছিয়ে ৪ঠা মে করা হয়। লকডাউন এর সময়সীমা বাড়ায়, আগামী কতদিন থাকবে তা অনিশ্চিত থাকায় এলাকার মেম্বার প্রধান উপ প্রধান সহ আত্মীয়-স্বজনদের আলোচনায় উঠে আসে সম্মতি। ঠাকুমার নাতজামাইয়ের মুখ দেখার তাগিদেই বিনয়ের কামনা রাজি হয় অবশেষে পুরোহিত সন্তোষ ঘোষাল জানান আইবুড়ো ভাত,গায়ে হলুদ, নান্হিমুখ, কন্যা সম্প্রদান ধর্মীয় রীতিনীতি সবটাই ঠিকঠাক পালন করা হয়েছে। নবদম্পতির মঙ্গলার্থে, তবে তা সরকারি নিয়ম নীতি সব মেনেই এই শুভ বিবাহ সম্পন্ন করা হচ্ছে।
Related Articles
প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট।
হুগলি, ৩০ আগস্ট:- আজ শ্রীরামপুরে কানেক্টেড উইথ এপ্লয়ার্স নামে এক শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল চাকরি পার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া, সরাসরি ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেওয়া। হুগলির শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিম বঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে আয়োজিত এই শিবিরে প্রায় দুইশো চাকরি পার্থী এদিন যোগ দেন। বিভিন্ন ক্ষেত্রে চাকরি পার্থীদের […]
সেন্ট জেভিয়ার্স কলকাতায় অন্যভাবে পালিত পূণ্য শুক্রবার।
তরুণ মুখোপাধ্যায়,১০ এপ্রিল:- পূণ্য শুক্রবার বা গুড ফ্রাইডে এক পবিত্র দিন, কারণ এই দিনে জগতের ত্রাণকর্তা প্রভু যীশু খৃষ্ট সমগ্র মানব জাতির পরিত্রাণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনটি তাই ত্যাগের মহিমা বহন করে আনে। তাই এই দিনের প্রকৃত তাৎপর্য অনুযায়ী সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী তাদের সভাপতি ও কলজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক […]
বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে র্যালি জেপি নাড্ডার ।
বাঁকুড়া, ১৬ মার্চ:- বাংলার ভোট প্রচারে দিল্লি থেকে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচার করছেন মঙ্গলবার বিষ্ণুপুরে বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জেপি নড্ডা প্রচারে ঝড় তুলল। এদিন বিষ্ণুপুরের কাটানধার থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার হুডখোলা গাড়িতে র্যালি করেন তিনি। সঙ্গে ছিলেন এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিষ্ণুপুর […]







