তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- রিষড়া পুর এলাকায় এই প্রথম একজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরোধের জন্য নেমে পড়েছে রিষড়া পুরসভার । উপসর্গ ধরা পড়া ব্যক্তি ও তার পরিবারের সমস্ত সদস্যদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র জানান যে পুরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকায় স্যানিটেশন করা হয়েছে এবং মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে । তার সঙ্গে সঙ্গে নাগরিক দের অযথা ভয় না পাবার কথাও বলা হয়েছে ।আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের থার্মাল গানের সাহায্যে শরীরের তাপ মাপার কাজ করছেন । পৌরসভার ডাক্তারবাবু ও স্বাস্থ্য কর্মীরা সজাগ আছেনএবং সাফাই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই মহামারীর বিরুধ্যে লড়াইয়ে । এছাড়া লকডাউন যাতে কঠোর ভাবে মানা হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে শ্রীরামপুর থানার আই সি ও রিষড়া থানার ও সির সঙ্গে আমার কথা হয়েছে তারাও সর্বতোভাবে আমাদের সাহায্য করছেন। রিষড়া এলাকার যে সমস্ত বাজার গুলি আছে সেগুলোতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেই ব্যাপারে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পৌরসভা করোনা মোকাবিলায় কাজ করে চলেছে এবং এখানকার মানুষদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ঠিক থাকে সে দিকে লক্ষ্য রাখার জন্য সমস্ত রকম রকম ব্যবস্থা নেয়া হচ্ছে । এবং মানুষের কাছে বারবার আবেদন করা হচ্ছে আপনারা এই কঠিন সময়ে আতঙ্কগ্রস্থ হবেন। না ঘরে থাকুন রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন সেগুলো আপনারা মেনে চলুন। তাহলেই আমরা এই মারণ ব্যাধিকে জয় করতে পারব।
Related Articles
শ্রীরামপুর পোস্ট অফিসে দুষ্কৃতির তাণ্ডব।
হুগলি,৮ এপ্রিল:- আধার কার্ডের কাজ নিয়ে বচসা, যার জেরে পোস্ট অফিসে তান্ডব চালানো এক দুষ্কৃতী। হুগলির শ্রীরামপুরের হেড পোস্ট অফিসের ঘটনা। অভিযোগ আজ দুপুরের দিকে পোস্ট অফিসের অন্যান্য কর্মীরা যখন কাজ করছিল সেই সময় হঠাৎই আঁধার সংক্রান্ত কাজটি অবিলম্বে করে দেওয়ার দাবি করে যুবক। সেই কাজ দেরি হওয়ায় প্রথমে বচসা এবং তারপরেই তাণ্ডব চালায় ওই […]
চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হলো।
হুগলি,২০ ফেব্রুয়ারি:- গত ৯ই জানুয়ারী নৈহাটিতে বোমা বিষ্ফোরনকান্ডে চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হলো। আজ আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ২৫জনের হাতে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হয়। আগামীকাল থেকে বাড়ি-বাড়ি গিয়ে মোট ৩৯৭ জনকে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হবে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলীর জেলশাসক ওয়াই রত্নাকর রাও, […]
হাওড়াতেও ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন।
হাওড়া, ৫ অক্টোবর:- দশমীর সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। বাড়ির প্রতিমা ছাড়াও অনেক ক্লাব বারোয়ারির প্রতিমাও আজ নিরঞ্জন হচ্ছে। বিসর্জনকে কেন্দ্র করে পুরনিগম একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। গঙ্গায় ফেলা প্রতিমার কাঠামো দ্রুত তোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জলে কাঠামো যাতে বেশী দূর ভেসে না যায় তার জন্যও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া […]








