পূর্ব বর্ধমান,২৮ এপ্রিল:- স্টেশন সংলগ্ন এলাকা থেকে বাজার তুলে দেওয়ার কথা বলায় রুষ্ট হলেন শাসকদলের শ্রমিক নেতা ।ঘটনার সূত্রপাত হয় বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকার বাজার থেকে বিনা পয়সায় সবজি নেওয়াকে কেন্দ্রকে নিয়ে । স্টেশন বাজারের দোকানদাররা বিনা পয়সায় সবজি দিতে অস্বীকার করেন।এতেই মতবিরোধ দেখা দেয় । বর্ধমান জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ দাবি করেন, পুলিশ স্টেশন বাজার সংলগ্ন এলাকার তরকারির ও ফল বিক্রেতাদের দোকান তুলে দেবার কথা বলেছেন। এ বিষয়ে ইফতিকার আহমেদ বলেন লকডাউন এর পরিস্থিতিতে মানুষজনদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় বন্ধ করা ঠিক নয়। আরো বলেন বেশ কিছু মানুষের এখান থেকে রুজি রুটির সংস্থান হচ্ছে ।এই মানুষ গুলো কথায় যাবে।তিনি হুসিআরী দিয়ে বলেন এই বাজার বন্ধ করলে বর্ধমানের শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধানে যে সব বাজার বসে সব বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো দাবি করেন সিপিএম ও বিজেপির এই সব চক্রান্তকে বরদাস্ত করা হবে না । এরপর বলেন ওইসব দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নামে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছে ।এসব কোনভাবেই মেনে নেওয়া যাবে না।
Related Articles
কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলিতে।
সুদীপ দাস, ২১ আগস্ট:- কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলীতে। হুগলীর পোলবা থানার চৌতারা এলাকায় রবিবার নতুন তৃণমূলের পোস্টার দেখে উত্তেজনার সৃষ্টি হয়। পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল আসবে। ঠিক যেমন সাধারন মানুষ চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সেই পোস্টারকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তবে এই পোস্টারে আরও একটি […]
আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল।
তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল। এই পুজো শ্রীরামপুরের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন পুজো। এ ব্যাপারে পুজোর বর্তমান উদ্যোক্তা অরুণ বাবুর পুত্র অরূপ গোস্বামী জানালেন যে আমার বাবার শুরু করা পুজো দীর্ঘদিন ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে আয়োজন […]
এনআরএস কাণ্ডের ছায়া চন্ডিতলায় ,অমানবিক ভাবে খুন ১৫টি কুকুর ছানা।কঠোর আইন আনার দাবি
হুগলি , ১৮ ফেব্রুয়ারি:- এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়।অমানবিক ভাবে বিষ খাইয়ে খুন করা হলো ১৫টি কুকুর ছানাকে। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খেতে দেয় […]










