সুদীপ দাস,২৮ এপ্রিল:- জীবন বীমাই দুশ্চিন্তা ডেকে নিয়ে এসেছে লকডাউনের জীবনে। লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ ভারতীয় জীবন বীমা নিগমের সমস্ত অফিস। কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রক স্থানীয় প্রশাসনের আপত্তি না থেকলে জনজীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি গত ২০শে এপ্রিল থেকে খোলার নির্দেশিকা জারি করে। সেই ক্ষেত্রগুলির মধ্যে বেসরকারী বীমা সংস্থাগুলির সাথে এল.আই.সি কেও ধরা হয়। তবে তারপরও খোলেনি চুঁচুড়ার এল.আই.সি অফিস। শুধু চুঁচুড়া নয় হাওড়া ডিভিসনের মধ্যে পরা হুগলি জেলায় ভারতীয় জীবন বিমা নিগমের ৮টি শাখার মধ্যে ৬ টিই বন্ধ বলে সুত্রের খবর। ফলে মহা ফাঁপরে পরেছেন গ্রাহক থেকে শুরু করে এজেন্টরা। অফিস বন্ধ থাকায় একাধারে যেমন প্রিমিয়াম জমা দেওয়া যাচ্ছে না, তেমনই ম্যাচুয়েরড হওয়া গ্রাহকরা বীমার টাকাও পাচ্ছেন না। চুঁচুড়া পিপুলপাতির বাসিন্দা অমিত কুমার দত্ত স্ত্রীর নামে ২০বছরের বীমা করেছিলেন। আগামীকাল যা ম্যাচুয়েরড হওয়ার কথা। কিন্তু অমিতবাবু সেই টাকা কি করে পাবেন তা নিয়েই চিন্তিত। অন্যদিকে চুঁচুড়ার এল.আই.সি এজেন্ট ভাস্কর সেনগুপ্ত বলেন কর্তৃপক্ষ নিজেদের মর্জিতে অফিস বন্ধ করে রেখেছেন। ফলে এই লকডাউনের মত সংকটজনক সময়ে মানুষ দরকারে বীমা অফিস থেকে একদিকে যেমন লোনও তুলতে পারছেন না অন্যদিকে তেমন প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে ম্যাচুরিটি হওয়া টাকাও তুলতে পারছেন না।
Related Articles
পুজোয় কোভিড সতর্কতা পালনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক।
কলকাতা , ১৯ অক্টোবর:- আসন্ন পুজোর দিন গুলোতে কোভিড বিধি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। নবান্নে আজ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওই নির্দেশ দেওয়া হয়। পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি, আইন শৃঙখলা, বিধি মেনে পুজো পরিচালনা, বিসর্জন […]
নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই হিংসা অব্যাহত জেলায়।
হুগলি,২৮ নভেম্বর:- বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে l হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাট এলাকার ঘটনাlআহত প্রশান্ত মাঝি ও দেবাশীষ ঘোষ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি l বিজেপির অভিযোগ উপনির্বাচনে তিনটি আসনে জয়ী হবার পরেই এই হামলা l যদিও তৃণমূলের দাবি ঘটনার সাথে তারা যুক্ত নয় l উপনির্বাচনের ফলের নিরিখে তৃণমূলের বের হওয়া বিজয় মিছিল থেকে হিংসার […]
রবিবার থেকে চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরী পরিষেবা।
হুগলি,১ ফেব্রুয়ারি:- দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরী পরিষেবা। গত ২৮শে অক্টোবর বানের তোরে ভেঙে যায় খরদহ এর জেটি , ফলে বন্ধ হয়ে যায় পরিসেবা। রিষড়া থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপারের একমাত্র এই জেটি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হয় যাত্রীরা। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র […]






