সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বিজেপি কর্মীর বাড়িতে রাখা বাইকে আগুন ধরানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চড়ালো চুঁচুড়ার সুকান্তনগরে। ঘটনায় বাজাজ পালসার বাইকটি সহ ঘরে রাখা বহু জিনিসপত্র পুড়ে ছাই ছাই হয়ে গেছে। পাশেই ছিলো ভরা এলপিজি সিলিন্ডার। অল্পের জন্য বড়সর দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায় চুঁচুড়া সুকান্তনগরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রীর কন্ট্রাকটর মিন্টু মন্ডলের বাড়ির বারান্দার জানালা লাগানো উঠোনে একটি পুরনো বাইক রাখা ছিলো। রবিবার গভীর রাতে সেই বাইকে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন জানালা বেয়ে ঢুকে পরে ঘরে। আগুনের তীব্রতায় বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে পড়শিদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। মিন্টু জেড.পি ১১-র ১৭০ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি। তাঁর বক্তব্য তৃণমূলের লোকজনেদের কাছ থেকে বেশকিছুদিন ধরে ফোনে হুমকি আসছিলো। তাঁরাই এই কাজ করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের বক্তব্য ভোটের আগে ভয় দেখাতেই তৃণমূল এই ন্যাক্কারজনক কাজ করেছে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Related Articles
হাওড়া ব্রিজে এই নিয়ে দ্বিতীয়বার উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন মহিলা।
হাওড়া , ৯ জুলাই:- এক মাসের ব্যবধানে এই নিয়ে পরপর দু’বার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের আরও একবার পুলিশের নজর এড়িয়ে চার নম্বর পিলার ধরে হাওড়া ব্রিজে উঠে পড়েন ডলি ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন এক মহিলা। মিনিট দশেকের মধ্যেই তাকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। এর আগেও গত ৭ জুন রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন […]
বাংলা নিজের মেয়েকে চায় , পাল্টা বিজেপির স্লোগান বাংলা নিজের মায়ের বিচার চায়।
হুগলি , ২ এপ্রিল:- নিমতার বৃদ্ধা শোভারানী মজুমদারের মৃত্যুর বিচার চেয়ে ঘড়ির মোরে বিক্ষোভ অবস্থান করেন লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়া ঘড়ির মোরে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির মহিলা কর্মিরা। আর নয় অন্যায় বাংলা নিজের মায়ের বিচার চায় স্লোগান তোলেন তারা। লকেট অভিযোগ করেন গত দশ বছর ধরে বাংলায় মায়েরা নির্যাতিত, অত্যাচারিত। তাদের বিচার কেউ করেনি। […]
বরফের চাদরে ঢেকেছে সিকিমের লাচুং ও লাচেন, বন্ধ যান চলাচল।
দার্জিলিং,৪ জানুয়ারি:- গতকাল থেকেই উত্তর পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী মাত্রায় স্নওফল শুরু হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ ছিল। ঠিক তেমনই এদিন একি ভাবে তুষারের চাদরে ঢেকে রয়েছে উত্তর পূর্ব সিকিমের লাচুং ও লাচেন সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় ১২ থেকে ১৫ ইঞ্চি বরফের চাদরে ঢেকে রয়েছে শহর। অন্যদিকে ভরা পর্যটন […]








