হুগলি,২৬ এপ্রিল:- রাজ্য কেন্দ্র সংঘাত যেন মিটছেই না, বিশ্ব ব্যাপী মারন রোগ নিয়ে যখন সবাই তটস্থ তখন ও নোংরা কাদা ছোড়াছুড়ি তে ব্যস্ত এই দেশের রাজনৈতিক দুই দল। এদিন সকালে হুগলী জেলা বিজেপি কার্যালয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের রেশন দুর্নীতি সহ করোনা মোকাবিলায় সঠিক তথ্য গোপন, বেহাল স্বাস্থ্য পরিসেবা সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিকী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবী রাজ্য সরকার এই সংকটময় পরিস্থিতিতে বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছেন। বিজেপি নেতৃত্বকে ত্রাণ বন্টন করতে গেলে, পুলিশ দিয়ে অযথা হয়রানির করা হচ্ছে। করোনায় মৃত্যু নিয়ে তথ্য গোপন করা হচ্ছে। রাজ্য সরকার রেশন নিয়ে দূর্নীতি করছে ও শাসক দলের নেতারা রেশনের চাল চুরি করে নিজেদের নামে বন্টন করছেন। এই ধরনের একাধিক অভিযোগ গত লকডাউন পরিস্থিতিতে বারবার ই করে আসছে বিজেপি। তার পাল্টা জবাব ও রোজ দিয়ে চলেছেন তৃনমুল নেতৃত্ব। কিন্তু এই কাদা ছোড়াছুড়ি র মাঝে একমাস ব্যাপী সাধারন মানুষের কাজ ভুলে রোগ তাড়ানো কতটা সার্থক হল তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
Related Articles
আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে
হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]
বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন।
কলকাতা, ১৯ মে:- এগরা বিস্ফোরণ কান্ডে রাজ্যে সরকারের কাছে রিপোর্টে চাইলো জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন আগামী একমাসের মধ্যে ওই রিপোর্ট জমা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরায় এই তৃণমূল নেতার বোমা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ১০জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন। Post Views: 314
হাসপাতালে যাওয়ার পথেই তৈরী হলো স্বাস্থ্যসাথী, সৌজন্যে পঞ্চায়েত প্রধান।
সুদীপ দাস, ১১ মার্চ:- কোলকাতার হাসপাতালে যাওয়ার পথেই থামলো অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি করে দেওয়া হলো “স্বাস্থ্যসাথী কার্ড”। হাতে গরম সেই কার্ড নিয়েই কোলকাতায় চিকিৎসার জন্য রওনা দিলো অ্যাম্বুলেন্স। শুক্রবার এভাবেই রুগীকে সরকারি পরিষেবা পাইয়ে দিলেন চুঁচুড়ার কোদালিয়া ২নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যুৎ বিশ্বাস। মগরা ২নম্বর গ্রাম পঞ্চায়েতের আওতাভুক্ত বাগাটি এলাকার বাসিন্দা অসীমা মালিক বক্ষ ক্যান্সারে আক্রান্ত। […]








