হুগলি, ১৯ মে :- আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। এক সপ্তাহের মধ্যে দুবার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। স্বভাবতই মাথায় হাত পড়েছে গাড়ি চালকদের। সকলেরই মত এর প্রভাব পড়বে বাজারে। বাড়বে জিনিসের দাম। আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন জ্বালানি তেলের খরচ কম করতে। তারপরেই গত সপ্তাহের শেষের দিকে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। আবারো মঙ্গলবার সকাল ছটা থেকে দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। বর্তমানে চুঁচুড়ায় পেট্রোলের দাম লিটার পিছু হয়েছে ১১০ টাকা ১ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৬ টাকা ৪০ পয়সা।
গাড়ি চালকরা বলছেন এভাবে দাম না বাড়লেই হত। এতে সকলেরই পকেটে টান পড়ছে। স্বাভাবিকভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় এর প্রভাব পড়বে বাজারে। সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। অপর আরেক বাইক চালক জানান। এখন সাইকেলের থেকে মোটরসাইকেল টাই বেশি প্রাধান্য পেয়েছে। সাত দিনের মধ্যে প্রায় পাঁচ টাকা বেড়ে যাওয়ায় খুবই চাপের মধ্যে পড়তে হলো আমাদের মত মধ্যবিত্তদের। এরকম বাড়তে থাকলে হয়তো গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কথা আর কেউ ভাবে না। যেই যাই লঙ্কাই সেই হয় রাবণ। পাম্প কর্তৃপক্ষ জানান চাহিদা রয়েছে কিন্তু আমাদের যে পরিমাণ তেল দরকার হয় সেই পরিমাণে তেল পাচ্ছি না।










