চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনার মত মহামারী ব্যাধিতে যাতে রোগীরা সুচিকিৎসা পেতে পারেন তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনির ৪ নম্বর ওয়ার্ডে একটি ১০০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ সকালে হুগলির জেলা শাসক ওয়াই এস রত্নাকর রাও শ্রীরামপুরের মহকুমা শাসক , হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং ডানকুনি পুরসভার উপপ্রধান দেবাশীষ মুখার্জী প্রস্তাবিত করনা সেন্টারের জমিটি ঘুরে দেখেন । পরে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশীষ মুখার্জী জানান সারা পৃথিবী জুড়ে এখন করোনা ভাইরাসের দাপাদাপি চলছে ।এর থাবা থেকে বাদ যায়নি আমাদের দেশ ও রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যাতে এই ব্যাধি থেকে রাজ্যবাসীকে সুস্থ রাখা যায়। তার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগও নেওয়া হয়েছে ।একদিকে যেমন দুঃস্থ মানুষদের অন্নসংস্থানের বন্দোবস্ত করছেন তার সঙ্গে সঙ্গে এই ভয়াবহ রোগের আক্রমণের থেকে জন সাধারণ কে রক্ষা করতে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা এবং সর্বস্তরের মানুষ হাতে হাত মিলিয়ে এই মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াই যে সামিল হয়েছেন। দেবাশিস বাবু জানান আমাদের পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে । যেখানে আধুনিক আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে । আমাদের নেত্রীর কথামতো আজকে আমাদের জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা এসে জায়গাটি পরিদর্শন করে গেছেন এবং খুব শীঘ্রই এখানে আধুনিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে ।যেখানে এক হাজার মানুষএকসঙ্গে থাকতে পারবেন। এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা থাকবে।
Related Articles
হোলি উৎসবে মাতলেন দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর,১০ মার্চ :- দ্বিতীয় দিনে হোলি উৎসবের আনন্দ নিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে নারায়ণগড় , বেলদা ,খাকুড়দা, ষাউরি ও জাহালদা তে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ।গত সোমবার খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এলাকাবাসীদের সঙ্গে হোলি উৎসবে মাতেন তিনি সেই সঙ্গে রাত্রিবেলায় ন্যাড়াপোড়া অর্থাৎ হোলি দহনে মাতান তিনি ।আর মঙ্গলবার […]
আজ থেকে হৈমন্তীকার আরাধনায় রিষড়াবাসী।
তরুণ মুখোপাধ্যায়, ১৩ নভেম্বর:- তিনদিন ধরে এখানকার জগদ্ধাত্রী উৎসবে অংশ নিয়েছিলেন হাজার হাজার মানুষ। হুগলি জেলার উত্তর প্রান্তে যখন বিদায়ের সুর তখন চন্দননগরের অনতিদূরে রিষড়ায় শিল্পাঞ্চলের মানুষ মেতে উঠেছেন জগদ্ধাত্রী বন্দনায়।। আজ নবমী এদিন থেকেই শুরু হচ্ছে রিষরায় জগদ্ধাত্রী উৎসব। এ বছর এখানকার পূর্বে এবং পশ্চিম রেল পাড় মিলিয়ে প্রায় ১০০টির মত পুজো হচ্ছে। কৃষ্ণনগরকে […]
বেগমপুরে গিয়ে তাঁতের শাড়িতে অভিভূত রচনা।
হুগলি, ১০ জানুয়ারি:- হুগলি জেলার চন্ডীতলা ব্লকের বেগমপুরে পৌষ মাসের শুক্লা নবমীতে বিশ্বকর্মা পূজো আয়োজিত হয়। পুজোর সময় শাড়ি বোনাই এ ব্যস্ততা থাকার কারণে তন্তুবায় সম্প্রদায়ের মানুষজন পৌষ মাসে এই পুজোর প্রচলন করেছিলেন। একদা তাঁতিদের ঘরে ঘরে এই পুজো আয়োজিত হলেও বর্তমানে একাধিক বারোয়ারি পুজো কমিটি বিশ্বকর্মা পূজোর আয়োজন করে থাকে। এই অকাল বিশ্বকর্মা পুজোকে […]








