চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই সকাল- সকাল ঢ্যাঁড়া পেটানোর আওয়াজে ঘুম ভাঙলো ডানকুনি বাসীর। তড়িঘড়ি জানালা দিয়ে উঁকি মারতে অনেকেই ঘাবরে গিয়েছিলেন। আবার বুঝি নতুন কোন নির্দেশিকা। কিন্তু ঘোষনা শুরু হতেই সকলের মুখে একগাল হাসি। অবশেষে খুশির খবরটা তবে এলো বুঝি! নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু মানুষই বলেছিলেন ভারতে লকডাউন সফল করতে গেলে মানুষকে খেতে দিতে হবে। সেই কথাকে প্রাধান্য দিয়েই এবারে ডানকুনি পুরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় রীতিমতো ঢ্যাঁড়া পিটিয়ে প্রচারে নামলেন নিজ ১০ নম্বর ওয়ার্ডে। যেখানে সাধারনের উদ্দেশ্যে প্রচার করা হলো আপনারা যদি ঘর থেকে না বেরোন তাহলে আগামী এক সপ্তাহের জন্য বাড়ির নিত্য প্রয়োজনীয় যাবতীয় বাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ২০২০ সালে দাঁড়িয়ে এভাবে ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার অনেকেই অভিনব বলে মনে করছেন। অনেকেই বলছেন এবারে হয়তো বাইরে বেড়নো মানুষের সংখ্যা কিছুটা হলেও কমবে !!
Related Articles
চুঁচুড়ায় ধৃত ভূয়ো মানবাধিকার কর্মীর আসল পরিচয়!
সুদীপ দাস, ১৩ জুলাই:- হুগলীর ইমামবাড়ার কাছে ইমামবাজার ১ম লেন, পচাপুকুর ধারে পৈতৃক ভিটে চুঁচুড়ায় ভূয়ো মানবাধিকার সংগঠন চালানোয় ধৃত রঞ্জন সরকারের। বাবা আয়কর দপ্তরের প্রাক্তন অধিকর্তা। ব্যান্ডেল ডন বস্ক কনভেন্ট স্কুলের মেধাবী ছাত্র রঞ্জন কোলকাতার একটি কলেজ থেকে বানিজ্য বিভাগে স্নাতক লাভ করে। ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবন পছন্দ করা রঞ্জনের উচ্চাকাঙ্খা ছিলো আকাশ ছোঁয়া। […]
লকডাউনে স্তব্ধ কলকাতা ! ‘কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখবো’, লিখলেন সৌরভ।
প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:- কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখব’। লকডাউনে কলকাতার চেহারা সোশ্যাল মিডিয়ায় একথা লিখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় একজনের মৃত্যুর পর কলকাতা সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গেই ঘোষণা করা হয়েছে লকডাউন। সোমবার বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার বুকে স্তব্ধতা দেখে নিজের সেই প্রিয় শহরের শুনশান […]
বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা।
কলকাতা, ২৫ আগস্ট:- বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ। হাওড়ায় আর জি কর মেডিক্যাল সাপ্লায়ার বাড়িতে সিবিআই। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। Post Views: 334







