
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- চাঁপদানি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মন্ডল ২-এর অন্তর্গত চাপদানি বাজার এলাকায় বিশেষ কর্মসূচি নিল বিজেপি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে যারা উপকৃত হয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সম্মানিত করা হয় এবং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষে প্রচার চালানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নিরজ সিং,বস্তি উন্নয়ন সেলের রাজ্য নেতা রবি প্রসাদ গুপ্তা, মন্ডল নেতা হরিন্দর যাদব, শঙ্কর সিং, রিনা গন্ড, দীপক বিদ্যা, আদিত্য সিং সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা। দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা, আয়ুষ্মান ভারত, জনধন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত পরিবারগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান রবি প্রসাদ গুপ্তা।
উপভোক্তাদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় এবং তাঁদের অভিজ্ঞতার কথা শোনা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আবেদন জানানো হয়। জেলা সম্পাদক নিরাজ সিং জানান, “কেন্দ্রের একাধিক প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন।
আমরা সেই উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে মানুষের আশীর্বাদ চাইছি।” বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে।








