নবান্ন,হাওড়া,২২ এপ্রিল:- রাজ্যে করনা ভাইরাস আক্রান্তের খোঁজে কম সংখ্যক নমুনা পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন রাজ্যে কম নমুনা পরীক্ষা হচ্ছে এই দাবি ঠিক নয়। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭০৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ টেস্টিং কিট না পাওয়ার জন্য তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য সরকার কেন্দ্রের কাছে ১৪০০০ কিট চাইলেও মাত্র আড়াই হাজার কিট দেয়া হয়েছে। অন্যদিকে নাইস সেট আইসিএমআর এর মত কেন্দ্রীয় সংস্থা ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করার কারণে রাজ্যে করোনা নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন কিট গুলি ত্রুটিপূর্ণ হওয়ায় সব ফেরত নিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের হাতে থাকা সামান্য সংখ্যক কিট দিয়ে পরীক্ষা চলছে। এমত অবস্থায় পরীক্ষা না হওয়ার কারণে কোন করোনা আক্রান্তের মৃত্যু হলে তার দায় কে নেবে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।
Related Articles
বনধের সমর্থনে রাস্তায় নামতেই শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির একাধিক নেতা কর্মী।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জুলাই:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গে ১২ ঘন্টা বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকেই শহর শিলিগুড়িতে বনধ সমর্থনে রাস্তায় নামতেই বিজেপি নেতা কর্মীদের আটকে দেয় পুলিশ। এবং গ্রেফতার করা একাধিক নেতা কর্মীদেরও। এর পাশাপাশি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল হাসমিচকে নামতেই তাকে প্রথমে আটকে দেয় […]
অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টে খেলবেন না বিরাট
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- আইপিএল শেষ হতেই দীর্ঘদিন পর করোনা আবহে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত. সামনেই অজিভূমে দীর্ঘ ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার. আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। তবে এবার হয়ত স্বয়ং ভারত অধিনায়ক বিরাটকেই বাদ দিয়েই শেষ দুটি টেস্টে নামতে হতে পারে ইন্ডিয়াকে. কারণ […]
বাড়ির সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি। ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হাওড়ার সাঁতরাগাছি এলাকা।
হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায় দুষ্কৃতী তান্ডব। বাড়ির সামনে প্রস্রাব করার ঘটনার প্রতিবাদ করলে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্রের ভয় দেখানো ও মহিলাদের মারধরের ঘটনা ঘটে। আহত মহিলা সহ একাধিক। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ২ নং সন্তোষপুর নস্করপাড়ার বাসিন্দারা। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সোমা দে জানান, যখন বেড়িয়েছি তখন দেখি […]







