হুগলি, ১৯ জুলাই:- বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। প্রতিটা রাজনৈতিক দল তাদের রণকৌশল ঠিক করে ময়দানে নেমে পড়েছে। গতকাল দুর্গাপুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করে ২৬ এর বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে গিয়েছেন। এরাজের শাসকদলকে বাঁছা বাঁছা শব্দে আক্রমণ করেছেন। তৃণমূল হটিয়ে বাংলা বাঁচানোর ডাক শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। শুধু তাই নয় ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথাও বলেছেন মোদি। শনিবার চুঁচুড়ায় একুশে জুলাই এর সমর্থনে এসে পাল্টা প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনা বলেন, উনি শুধু বিনিয়োগের কথাই বলেন কিন্তু করে উঠতে পারেন না। তিনি কর্মসংস্থান দেবার কথা বলেন কিন্তু দিয়ে উঠতে পারেন না। তারা পার্লামেন্টেও চেঁচামেচি করে। বাংলায় এসে সভা করেও চেঁচামেচি করেন, কিন্তু ফল পান না। ইসবার ৪০০ পার, ইজবার ২০০ পার, ৫০ পার ভি নেহি হো রাহে, তারা শুধু চেঁচাতেই থাকে আর আমরা শুধু জিততেই থাকি, চলতেই থাকি। মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে বেড়ান। তারা ডায়লগ বলতে ভালবাসে, আমরা কাজ করে দেখাতে পছন্দ করি।






