হুগলি, ১৮ জুলাই:- বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শিল্পনগরী দুর্গাপুরে আজ জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার কয়েক ঘন্টা পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল বলাগড় বিধানসভার একতারপুর অঞ্চলের সরিষাডাঙ্গা গ্রামের ২০ জন তৃনমূল কর্মী। শুক্রবার সন্ধায় বিজেপির জেলা কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। বিজেপি সভাপতি বলেন, সরিষাডাঙ্গা গ্রামের ২০ জন যারা তৃণমূল করত তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। তৃণমূল দুর্নীতি চূড়ায় পৌঁছে গেছে। সেটাকে সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদির আদর্শকে ভালোবেসে তারা আজ বিজেপিতে যোগ দেয়।
বিজেপিতে যোগ দেওয়া সঞ্জয় বাউল দাস বলেন, সাত বছর ধরে তৃণমূল করতাম। আমাদের শুধু ভোটের কাজে ব্যবহার করা হয়। তৃণমূল দুর্নীতিতে ডুবে রয়েছে যেটা আমাদের পছন্দ হচ্ছিল না। তাই বিজেপিতে যোগ দিলাম। যারা বিজেপির আছে তাদেরকেই নতুন করে বিজেপিতে যোগদান করিয়ে দেখানো হচ্ছে। মনে হয় না তৃণমূলের কংগ্রেসের কোনো কর্মী বিজেপিতে গেছে। একুশে জুলাইয়ের মিটিং করতে আমি বলাগড়ে গিয়েছিলাম সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে একটা উন্মাদনা দেখেছি।বিজেপির সব ভাঁওতাবাজি।বলেন,হুগলি শ্রীরামপুর সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁইন।





