তরুণ মুখোপাধ্যায়,২০ এপ্রিল:- করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা গুলির মধ্যে প্রথম উত্তরপাড়া পৌরসভা তাদের অফিসের ঢোকার মুখে আগত শহর বাসীর শরীর সানিটাইজ করার জন্য কয়েকটি টানেল বসানো হলো এই সমস্ত চ্যানেলের মধ্যে স্বয়ংক্রিয় মেশিন থাকবে এবং সেই স্বয়ংক্রিয় মেশিন থেকে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে সমস্ত মানুষ এর শরীরে। আজ উত্তরপাড়া পৌরসভায় এই ব্যবস্থার সূচনা করলেন উত্তরপাড়া কোতরং পৌরসভার প্রধান দিলীপ যাদব । তিনি জানালেন যে এই এখন করোনার যে ভয়াবহ প্রভাব চলছে তা থেকে আমাদের শহরবাসীকে যাতে নিরাপদে রাখা যায় তার জন্য আমাদের পুরসভা অক্লান্ত চেষ্টা করে চলেছে। আমাদের পুরসভার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্য বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করছেন । হচ্ছে ইনফারেড থার্মোমিটারের সাহায্যে । আজ এই পুরসভা অটোমেটিক সানিটাইজ টানেল বসালাম । এবং আমরা আজকের মধ্যেই এখানকার পুরসভা পরিচালিত যে হসপিটাল আছে মহামায়াতে সানিটাইজ টানেল ইনস্টল করছি। এবং এছাড়া এখানকার কাঠালবাগান বাজাররের প্রবেশ পথে আমরা প্রত্যেককে সানিটাইজ করার জন্য করার জন্য টানেল বসবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেভাবে হোক আমাদের রাজ্যবাসী স্বাস্থ্যের দিকে কঠোর ভাবে নজর দিতে হবে এবং এ ব্যাপারে পৌরসভা গুলিকে এগিয়ে আসতে হবে। তারই নির্দেশে উত্তরপাড়া পৌরসভা এই কাজটি করলো।
Related Articles
ঠান্ডাকে উপেক্ষা করে পিকনিকের মুডে আট থেকে আশি ।
হুগলি,২৫ ডিসেম্বর:- কুয়াশার চাদর সরে যেতেই পিকনিকের মুডে আট থেকে আশি। রৌদ্রঝলমল আকাশ। সিঙ্গুরের বিভিন্ন পার্ক সহ আসপাশের জলাশয়ের পাশে সকাল থেকে চলছে রান্না, খাওয়াদাওয়া, হৈহুল্লোর, নাচগান। আগামী ২০২০ সালকে স্বাগত পিকনিক করতে আসা পর্ষটকরা। আগামী বছরকে শুভেচ্ছা, সকলেই একসাথে আনন্দ উপভোগ করে কাটাতে পারি।পাশাপাশি ব্যান্ডেল চার্চ সহ জেলার বিভিন্নপ্রান্তে বনভোজনের জায়গায় মানুষের ভিড় ছিল […]
উত্তরপাড়ায় নন ইন্টারলকিং কাজের জন্য বিঘ্নিত ট্রেন চলাচল।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য পাওয়ার ব্লক হওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পরে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কোন্নগর এক নম্বর প্লাটফর্মে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে।হাওড়া ব্যান্ডেল আপ লাইনে ট্রেন […]
মাহেশে হরেক রকমের রান্নার পদ জগন্নাথের।
হুগলি, ২৭ জুন:- খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন তাই তার জন্য রথযাত্রার হরেক পদের রান্না হয় রথযাত্রার দিন। মাহেশ জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় ভোর রাত থেকেই তাই ব্যস্ততা থাকে। জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া, সুভদ্রার পছন্দ পায়েস, বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম ধোকার ডালনা, পনীর, চাটনির পদ তো […]










