হুগলী,১৩ ডিসেম্বর:- বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচীতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। দলীয় কর্মীদের সাথে নিয়ে হরিপালের পশ্চিম গোপীনাথপুরের গোপালপ্রসাদ গ্রামে বিবাহ বাড়িতে যান বিধায়ক। বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলেন বিধায়ক। এমনকী বিয়েবাড়ির খাওয়ার পংতিতে গিয়ে নিজে হাতে কার্ড দেন বিধায়ক। এই অভিনব প্রচারে খুশি নববধূ থেকে বর সকলেই।
Related Articles
‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। ধৃত ২, দাসনগরে চাঞ্চল্য।
হাওড়া, ২ অক্টোবর:- খোদ হাওড়া শহরের বুকে ‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অপবাদ তুলে ওই ঘটনা বলে অভিযোগ। মারধর করা হয় বলেও অভিযোগ। চুল কাটা হয় মহিলার সঙ্গী এক ব্যক্তিরও। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত নিউ মোল্লা পাড়ায় তিন দিন আগের এই ঘটনায় উত্তেজনা। পুলিশি তৎপরতায় প্রাণে বাঁচেন মহিলা। মহিলাকে উদ্ধার করে […]
পামেলা মৃত্যু তদন্তে নয়া মোড় , বর্ধমান থেকে গ্রেপ্তার পামেলার বয়ফ্রেন্ড।
হাওড়া, ১৪ জুলাই:- বালির পামেলার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এবার নয়া মোড়। বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হলো তারই বয়ফ্রেন্ড সানি। এই সানির বিরুদ্ধেই পুলিশের কাছে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছিল পামেলার পরিবার। বালির জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারীর (১৪) রহস্য মৃত্যুতে অবশেষে ঘটনার ১০ দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ তারুফ ওরফে সানি খান (১৯) নামের ওই […]
সকলের কাজের দাবীতে শ্রমিক অসন্তোষ , গ্যাঞ্জেসে বন্ধ সেলাই বিভাগ ।
সুদীপ দাস, ২ এপ্রিল:- প্রত্যেক শ্রমিকের কাজের দাবীতে দিন কয়েক ধরেই শুরু হয়েছিলো শ্রমিক অসন্তোষ। যার জেরে বন্ধই হয়ে গেলো সেলাই বিভাগ। অবিল্মে সমস্যা মিটলে পুরো মিলই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাটি বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের। শ্রমিকদের অভিযোগ এই মিলে প্রত্যেক শ্রমিককে প্রতিদিন কাজ দেওয়া হচ্ছে না। অথচ হাতেগোনা শ্রমিকদের দিয়ে বেশী কাজ করানো হচ্ছে। […]










