হুগলি, ২৪ ডিসেম্বর:- শীতের সকাল আজ ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন একদম যবুথবু প্রকৃতি। এই শীতের সকালে ই নিজের পেটের তগিদে খাবার জোগাড় করতে এসে একটি মেছো বক আটকে যায় পাতা জালে। ছটফট করতে থাকে।
তারপর খবর যায় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংয়ের কাছে। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন এবং এই শীতের সকালে নেমে পড়েন পুকুরের ঠান্ডা জলে এবং সেই বকটিকে উদ্ধার করে আবার প্রকৃতির সন্তানকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেন।










