হাওড়া,৩ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন নভেল করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। নতুন করে কোন মৃত্যুর খবর নেই । ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিলে আজকের দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই ১২ জন মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। বেলেঘাটা আই ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকা করনা আক্রান্তের সকলেই ভাল আছেন বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন অন্য কোন কঠিন রোগ না থাকলে অধিকাংশ রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিধি মেনে চললে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলে এই রোগের প্রকোপ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে বর্তমানে ৫২ হাজারের বেশি লোক হোম কোয়ারান্টিনে রয়েছেন। তাদের অনেকেই এখন আশঙ্কামুক্ত। করোনা মোকাবিলায় রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে । কলকাতা উজেলার ৫৯ টি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ৬৭ হাজারের বেশি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট – পিপি ই, n 95 সহ সাত লক্ষ বিভিন্ন ধরনের মুখোশ এবং প্রায় ২৬ হাজার লিটার স্যানিটাইজার জেলাগুলিতে পাঠানো হয়েছে।
Related Articles
অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করল বিধানসভার স্পিকার।
কলকাতা, ২১ নভেম্বর:- আদালতের বিচারধীন বিষয় বলে অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর বেলা সাড়ে ১২টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার কক্ষে চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মহিলা বিধায়কদের তরফে বিজেপির এই আচরণের প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের প্রথমার্ধ শেষের সঙ্গে […]
শুভেন্দুর সভার পর মাঠ শুদ্ধিকরণের আয়োজন তৃণমূলের , কটাক্ষ বিজেপির।
সুদীপ দাস , ২১ জানুয়ারি:- শুভেন্দুর সভার পর সার্কাস মাঠ শুদ্ধিকরণের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস। যা নিয়ে তৃণমূলকে কড়া কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা দীপাঞ্জন গুহ। বুধবার হুগলির চন্দননগরের মানকুন্ডু সার্কাস মাঠে বিজেপির প্রকাশ্য সমাবেশ আয়োজিত হয়। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। এদিন সভার আগে চন্দননগর তালডাঙ্গা মোড় থেকে […]
প্রথম দফার ভোটে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ কমিশনের।
কলকাতা, ১৮ এপ্রিল:- লোকসভা ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামীকাল, কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। উদয়ন গুহ ওই দিন নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার বাইরে বের হতে পারবেন না বলে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৭ টা থেকে সন্ধে ছটা […]








