হাওড়া,১ এপ্রিল:- নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সার্বিকভাবে লকডাউন মেনে চলতে হবে। আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। অকারনে রাস্তায় ঘুরে বেড়াবেন না। আড্ডা মারবেন না। এর জন্য অনেক সময় পাবেন। মানুষকে ভালো রাখতে হবে। এর জন্যই কমপ্লিট লকডাউন মানতে হবে। পাশাপাশি তিনি এও জানান অযথা এনিয়ে আতঙ্কিত হবার প্রয়োজন নেই। সচেতন থাকুন। অনেক ক্ষেত্রে সাধারণ জ্বর সর্দি-কাশি নিউমোনিয়ার রোগীকে রোগী বলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক কেন্দ্র। এর ফলে অন্যান্য রাজ্যের মতোই রাজ্যের আর্থিক অবস্থার হাল শোচনীয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ডিভলিউশনের হার কমিয়ে দেওয়ায় কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার এবার ১১ হাজার কোটি টাকা পাবে না। এছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে। তার উপরে বাম আমলের ঋণের বোঝা রয়েছে। এসব সত্ত্বেও খুব কষ্ট করে সরকারি কর্মচারীদের মাইনে পেনশন মজুরি দিতে হচ্ছে। তবে ভবিষ্যতে কি হবে তা অনিশ্চিত হয়ে পড়ছে ক্রমশ। কয়েকটি বড় রাজ্য সরকারি কর্মীদের মাইনে পেনশন ঠিকমতো দিতে পারছে না। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং ডাক্তার সুকুমার মুখার্জি ডাক্তার অভিজিৎ চৌধুরী মতন প্রথিতযশা চিকিৎসকরা।
Related Articles
মুখে বঙ্গাল , বিজেপি কাঙ্গাল ; পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার।
পুরুলিয়া, ১৯ জানুয়ারি:- মুখে বঙ্গাল, বিজেপি কাঙ্গাল; পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার। মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়া হাইস্কুলের ফুটবল ময়দানেজনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করেন মমতা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘পুরুলিয়া প্রথম ভাষা আন্দোলনের সাক্ষী।পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেনি। […]
রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোম ভাঙচুর বাঁকড়ায়।
হাওড়া , ২৯ মে:- এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোম ভাঙচুরের ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। এই নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাঁকড়ার ওই নার্সিংহোমে। সেখানে ভাঙচুরের পাশাপাশি চিকিৎসককেও শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। নার্সিংহোমের ওয়ার্ডে ঢুকে ওই চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় […]
আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়কের।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম তুলতে এসে অসুস্থ হয়ে পড়ে একজন মহিলা। কোমরে চোট পান।তা দেখে তড়িঘড়ি গোঘাটের বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স ডেকে স্টেচারে করে হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ ওই মহিলার নাম রেবা রায়। বাড়ি কামারপুকুরের লাহাবাজার এলাকায়। জানা গিয়েছে, গোঘাট দু’নম্বর […]








