হাওড়া , ১৭ নভেম্বর:- সোমবার রাতে তিন তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ায়। লিলুয়ার জগদীশপুর হাট কয়ালপাড়ায় একটি দোতলা বিল্ডিংয়ের কাগজের ফুল তৈরির গোডাউন কারখানায় বিধ্বংসী আগুন লাগে। সরু রাস্তার কারণে দমকলের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হয়। স্থানীয় একটি পুকুরে পাম্প লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দমকল সূত্রে জানা গেছে, তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কি কারণে অগ্নিকান্ড তা জানা যায়নি। অন্যদিকে, সোমবার রাতে হাওড়ার ব্যাঁটরা ও দাশনগর থানা এলাকাতেও আরও দুটি অগ্নিকান্ড হয়। ব্যাঁটরায় বেলিলিয়াস লেনে একটি বন্ধ রুমে আগুন লাগে। ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, দাশনগরের ইছাপুর কামারডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি ওয়েস্ট রুমে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি ঘটনাতেই হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
Related Articles
উদ্বোধনের আগেই ভেঙে পড়লো শ্মশান।
হাওড়া , ২০ সেপ্টেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত হিরাপুর পাল পাড়া এলাকায় শ্মশান উদ্বোধনের আগেই ভেঙে পড়লো। আজ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নবনির্মিত শ্মশান এবং স্নানের ঘাট। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরে গ্রামবাসীরা ছুটে আসে ঘাটে এবং এই শ্মশান ঘাট দীর্ঘদিন এলাকার মানুষের একটা বড় চাহিদা ছিল তবে এই শ্মশানঘাট পিডব্লিউডির […]
নীলগাই উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদায়।
মানিকচক, ৭ সেপ্টেম্বর:- গঙ্গা নদীর তীর ট্যেকে নীলগাই উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মানিকচক থানার ডোমহাট হাড্ডাটোলা গ্রামে সোমবার সকালে গঙ্গা নদীর ধারে স্থানীয়দের নজরে আসে নীলগাইটি।স্থানীয় মারফত খবর পৌঁছায় মানিকচক থানার পুলিশের।স্থানীয়দের সহযোগিতায় নিলগাইটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পুলিশের তরফে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় নীলগাইটি। স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন নদীর […]
দুয়ারে সরকার শিবিরে জমা করা বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১২ এপ্রিল:- চলতি দুয়ারে সরকার শিবিরে জমা পরা লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সহ সব আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিল রাজ্য সরকার। সুমন লক্ষ্মীর ভাণ্ডারপ্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু’কোটি। চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদন পত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক একাউন্টের কেওয়াইসি জমা দেননি। তাই […]









