হাওড়া,১ এপ্রিল:- করোনা থেকে বাঁচতে লকডাউনের ফলে দোকান-হোটেল সব বন্ধ থাকায় অনেক মানুষেরই খাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সারা দেশ জুড়ে এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে পড়া পর্যটক ও রোগীদের তিনবেলা রান্না করা খাবার, প্রয়োজনীয় মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যে যে সমস্ত শাখা রয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও মানুষ অভুক্ত না থাকেন এবং কোনও পর্যটক বা চিকিৎসা করতে আসা মানুষ আটকে গেলে তাদের থাকা খাওয়ার যেন ব্যবস্থা করা হয়। প্রয়োজনে তাদের টাকা ফুরিয়ে গেলে সংঘের পক্ষ থেকে টাকা দিয়েও তাদের সহযোগিতা করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের দিল্লি শাখার প্রধান স্বামী আত্মজ্ঞানানন্দের ব্যাবস্হাপনায় দিল্লির প্রাচীন হনুমান মন্দির, বাবা খরগসিং মার্গ ,করোলবাগ, ময়ুরবিহার,বাদলি, ওয়াজিরপুর সহ বিভিন্ন জায়গায় করোনার পরিস্থিতির জেরে কর্মহীন ব্যাক্তিদের প্রতিদিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ি ছাড়াও প্রতিদিন প্রায় ২ হাজার লোককে রুটি, তরকারি দেওয়া হচ্ছে।
Related Articles
এক টিকিটেই গঙ্গাসাগর।
কলকাতা, ৬ জানুয়ারি:- করোনা কালে চালু হয়েছিল পরীক্ষামূলক ভাবে। এবার দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলা দেখতে আসা পূণ্যার্থীদেরএক টিকিটে গঙ্গাসাগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে পুরোদমে। নির্ধারিত টাকার বিনিময়ে একখানি টিকিট এবার মানুষ কলকাতা থেকে সোজা পৌঁছে যাবেন সাগর সঙ্গমে মেলা প্রাঙ্গণে। বারবার আলাদা করে লাইনে দাঁড়িয়ে লঞ্চ বাস বা ভেসেলের টিকিট কাটতে হবেনা। […]
প্রাক্তন রাষ্ট্রপতির ডাকে এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ৬ ফেব্রুয়ারি তিনি দিল্লি পৌঁছাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ৭ তারিখ ওই বৈঠকে যোগদান ছাড়াও সংসদের অধিবেশনের ফাঁকে বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হতে […]
ধর্ষকদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে বাংলায়, এভাবেই সরকারকে আক্রমণ বিজেপির মহিলা সভানেত্রীর।
হাওড়া, ৪ নভেম্বর:- “বাংলায় রেপিস্টদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে”, এমনই অভিযোগ করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। হাওড়ার জগৎবল্লভপুরে বয়স্কা আশ্রমিক মহিলাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতাকে শুক্রবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে দেখতে এসে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কি […]











