পূর্ব বর্ধমান ,২৯ মার্চ:- পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানা এবং মঙ্গলকোট থানার পূর্ব বর্ধমান অন্তর্গত বেশ কিছু যুবক সুরাটে কাজের জন্য গিয়েছিলেন । এবং তারা সেখানে রাজমিস্ত্রি যোগারী কাজ কর্ম করতেন, সেখানে যাবার পর এই করোনাভাইরাস নিয়ে যেভাবে মহামারী চলছে সুরাটে ,সেখান থেকে কোনোভাবেই বর্ধমান এ আসা সম্ভব নয়, তার জন্য এই যুবকরা সুরাটে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও দেখা করতে পারেননি। বাইরে বেরিয়ে ছিলেন সেখানকার লোকাল প্রশাসনের সাথে কথা বলতে কিন্তু সেখানে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা ডাক্তার দেখাতে পারেননি কারণ সুরাটে কোন ভাবেই বাড়ি থেকে বেরোনো বা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার মত পরিস্থিতি নেই ,তাই সেখান থেকে তারা ভিডিও করে আমাদের সংবাদ মাধ্যমে ছবি পাঠিয়েছেন এবং এখানকার প্রশাসনে কাছে আবেদন রেখেছেন। যাতে তার সুরাট থেকে বর্ধমান এ ফিরে আস্তে পারেন, ।
আজ ৪ দিন ধরে না খেয়ে পড়ে আছেন এই যুবকরা।, শুধু তাই নয় তাদের আবেদন যদি ওখানকার প্রশাসন খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দিলেও হয়তো তারা সেখানে থাকতে পারতেন কিন্তু সেই সব ব্যবস্থা না থাকায় ,দু মুঠো খাবারের জন্য ছটফট করছেন সুরাটে বন্দি হয়ে যুবকরা ।শুনে নিন তাদের কিছু বক্তব্য, এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে এই বার্তা পৌঁছানোর জন্য তারা ব্যবহার করেছেন নিজের মোবাইল ইন্টারনেট , রাতে চোখে ঘুম নেই চোখে আসে জল, কিছু ছবি পাঠিয়েছেন আমাদের।Related Articles
মমতার নামই যথেষ্ট , মাঠে নামতে হবেনা , দু তারিখ ব্ল্যাক-কোবরা নাচের মধ্যে দিয়ে বিজেপি বুঝবে-মদন মিত্র।
ব্যারাকপুর, ১১ মার্চ:- বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর আহত হবার ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন। এদিকে তার দ্রুত শারিরীক আরোগ্য কামনায় বৃহষ্পতিবার সন্ধেতে কামারহাটির বিভা মোড় এলাকায় ৭০০ বছরের প্রাচীন পঞ্চানন বাবার মন্দিরে কর্মীদের সঙ্গে নিয়ে হোম-যঞ্জ করলেন এলাকার তৃণমূল প্রার্থী মদন মিত্র। যঞ্জানুষ্ঠান শেষে মদন […]
রাস্তার পাড় ভেঙে তলিয়ে যাচ্ছে পুকুরে , রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ লিলুয়ায়।
হাওড়া, ১২ মে:- দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার। সেই রাস্তা সারাইয়ের দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ, হাওড়া পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের অধীন কোনা চৌধুরীপাড়া পোল্ট্রির মাঠ এলাকায় রাস্তার বেহাল দশা। রাস্তার ধার ভেঙে পুকুরে নেমে যাওয়ায় রাস্তার ধারে থাকা কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। এদিন সেই রাস্তা সারাইয়ের […]
রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের চার ও বিজেপির এক প্রার্থী।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের চার এবং বিজেপির একজন প্রার্থী। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়ী হলেন নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ। অন্যদিকে বিজেপির একমাত্র প্রার্থী শমীক ভট্টাচার্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। এ দিন তাঁদের হাতে জয়ের সংশাপত্র তুলে দেওয়া হয়। বিজয়ী ঘোষণা […]










