তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- রবিবার বিকালে হুগলির চন্ডীতলা বিধানসভার বিস্তীর্ণ এলাকাজুড়ে সাধারণ গরিব মানুষদের মধ্যে চাল ডাল আলু সহ অন্যান্য খাদ্যবস্তু তুলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। এদিন বিকালে কল্যাণবাবু চন্ডীতলা তৃণমূল কর্মীদের নিয়ে এলাকার মানুষের কাছে যান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি জানান এখন করোনার সঙ্গে সঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। কারণ লকডাউনের এর ফলে সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে । মানুষ রাস্তায় বের হতে পারছেন না। ফলে সব থেকে বেশি কষ্টের মধ্যে রয়েছেন গরীব মানুষেরা। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। তার জন্যই আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি। তিনি জানান এই বিপদের দিনে পুলিশ অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর সি পি এবং হুগলি রুরাল পুলিশের এস পি তারা বিরামহীনভাবে কাজ করে চলেছেন। তাদের প্রচুর টার্গেট রয়েছে সেইসব টার্গেট গুলি ফুলফিল করার কাজে নেমে পড়েছেন ।
তিনি জানান পুরসভা গুলোও প্রশংসনীয় কাজ করছে। পুর এলাকাগুলির স্যানিটেশনের কাজ চলছে। ইতিমধ্যে বৈদ্যবাটি , রিষড়া পৌরসভা স্যানেটাইজার এর কাজ শুরু করে দিয়েছে। প্রতিদিন এলাকা সানিটেশন এর কাজ করেছে পুরসভার সাফাই দপ্তরের কর্মীরা। এর সঙ্গে সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় জানান যে এই লকডাউন এর ফলে হুগলি জেলার বিশাল অংশের গোয়ালারা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়েছেন। মিষ্টির দোকান গুলো বন্ধ থাকায় তাদের উৎপন্ন দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছিল শুধুমাত্র বৈদ্যবাটি শেওরাফুলি বৈদ্যবাটি অঞ্চলে প্রতিদিন ৫০০০ লিটার দুধ ফেলে দিতে হচ্ছিল । তাদেরএই সমস্যার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম কথা বলছিলাম এখন আমূল ও মাদার ডেয়ারি এই সমস্ত গোয়ালাদের উৎপন্ন দুধ তারা কিনে নিচ্ছেন এবং তাদের সমস্যার অনেকটাই সমাধান হয়েছে ।এদিন কল্যাণ বাবুর সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং তৃণমূল কর্মীরা ছিলেন ত্রাণ বিতরণ কর্মসূচিতে।Related Articles
দুয়ারে রেশনের মত পাড়ায়-পাড়ায় শিক্ষাঙ্গন বাস্তবায়িত হবে না, রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর।
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- ফলাফল যাই হোক না কেন, চার পুরনিগম নির্বাচনের আগে এক চুলও জমি ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টি। চন্দননগর সহ অন্য তিন পুরনিগম নির্বাচনে বিজেপির মরিয়া প্রচার দেখে আপাতত সেটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি সপ্তাহে ২য় বারের জন্য চন্দননগর পুরনিগম নির্বাচন উপলক্ষ্যে হুগলীতে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন […]
কানাইপুর ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায় করোনা সংক্রমণ রুখতে শুক্রবার থেকে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন
হুগলি , ৩০ জুলাই:- করোনা সংক্রমণ ব্যাপক বেড়েছে কোন্নগরের কানাইপুর পঞ্চায়েত এলাকায় ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায় । এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল থেকে কানাইপুরে কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার জানালেন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব । অপরদিকে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান নবগ্রামের কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হওয়ায় সেই এলাকায় লক […]
শ্রীরামপুর ও চুঁচুড়ায় বিধায়কের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ।
হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর […]









