পূর্ব বর্ধমান ,২৯ মার্চ:- পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানা এবং মঙ্গলকোট থানার পূর্ব বর্ধমান অন্তর্গত বেশ কিছু যুবক সুরাটে কাজের জন্য গিয়েছিলেন । এবং তারা সেখানে রাজমিস্ত্রি যোগারী কাজ কর্ম করতেন, সেখানে যাবার পর এই করোনাভাইরাস নিয়ে যেভাবে মহামারী চলছে সুরাটে ,সেখান থেকে কোনোভাবেই বর্ধমান এ আসা সম্ভব নয়, তার জন্য এই যুবকরা সুরাটে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও দেখা করতে পারেননি। বাইরে বেরিয়ে ছিলেন সেখানকার লোকাল প্রশাসনের সাথে কথা বলতে কিন্তু সেখানে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা ডাক্তার দেখাতে পারেননি কারণ সুরাটে কোন ভাবেই বাড়ি থেকে বেরোনো বা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার মত পরিস্থিতি নেই ,তাই সেখান থেকে তারা ভিডিও করে আমাদের সংবাদ মাধ্যমে ছবি পাঠিয়েছেন এবং এখানকার প্রশাসনে কাছে আবেদন রেখেছেন। যাতে তার সুরাট থেকে বর্ধমান এ ফিরে আস্তে পারেন, ।
আজ ৪ দিন ধরে না খেয়ে পড়ে আছেন এই যুবকরা।, শুধু তাই নয় তাদের আবেদন যদি ওখানকার প্রশাসন খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দিলেও হয়তো তারা সেখানে থাকতে পারতেন কিন্তু সেই সব ব্যবস্থা না থাকায় ,দু মুঠো খাবারের জন্য ছটফট করছেন সুরাটে বন্দি হয়ে যুবকরা ।শুনে নিন তাদের কিছু বক্তব্য, এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে এই বার্তা পৌঁছানোর জন্য তারা ব্যবহার করেছেন নিজের মোবাইল ইন্টারনেট , রাতে চোখে ঘুম নেই চোখে আসে জল, কিছু ছবি পাঠিয়েছেন আমাদের।Related Articles
হাওড়ায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস পিষে দিলো দুই পথচারীকে।
হাওড়া, ১৪ নভেম্বর:- হাওড়া ব্রিজের অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাস হাওড়া ব্রিজ পার করে হাওড়ার দিকে ঢোকার সময় অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারায়। এই ঘটনায় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। এবং এক পথচারী গুরুতর জখম হন। ট্রাফিক পুলিশ এদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা দুজনকে […]
সিবিআইয়ের নোটিশ গেল কয়েকজনের বাড়িতে।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় হাওড়া ডোমজুড়ের রাজীব পল্লীতে সোমবার সকালে সিবিআইয়ের নোটিশ গেল বেশ কয়েকজনের বাড়িতে। এদিন বেলা বারোটার পর সিবিআইয়ের এক প্রতিনিধি দল রাজীব পল্লীতে আসেন। নোটিশ দেওয়ার পর মঙ্গলবার তাদের সিবিআই দপ্তরে যাওয়ার নির্দেশ দেন। Post Views: 467
পরীক্ষায় স্বাস্থ্য দপ্তরকেও জড়িয়ে নিলো এসএসসি।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- এসএসসির মতো রাজ্যে কোনও নিয়োগ নিয়ে যাতে ভবিষ্যতে কোনও রকম অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার স্বাস্থ্যদফতরের চিকিৎসক ও কর্মী নিয়োগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা স্বাস্থ্য নিয়োগ পর্ষদ আট পর্যায়ে নজরদারির ব্য়বস্থা চালু করেছে। যার প্রথম পর্যায়ে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ-রা। […]











