হুগলি , ২৯ মার্চ:- কৃষকদের মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, জমিতে চাষ করার আর্জি জানিয়ে বাড়ি বাড়ি ত্রাণ তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। গুড়াপ থানার উদ্যোগে নিজেদের মাসিক বেতন থেকে ত্রাণ তহবিল তৈরি করে দিনমজুর পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া। হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে গুড়াপ থানার সহযোগিতায় রবিবার গুরাপের বিভিন্ন পঞ্চায়েত এলাকার 400 পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুঃস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার তথাগত বসু ও গুড়াপ থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল। খাদ্যসামগ্রী মানুষের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দরকারে বাইরে বেরোলে প্রত্যেকে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে ও কোরোনা সচেতনতায় সরকারের নির্দেশ অনুযায়ী নিয়ম নীতি মেনে চলার আবেদন জানানো হয় গ্রামের দিনমজুর কৃষকদের কাছে।
Related Articles
করোনার সংক্রমণ বাড়ায় মাস্ক ও বিধি নিষেধের ওপরে জোর দিল সরকার।
কলকাতা, ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার মাস্ক ব্যবহার ও অন্যান্য করোনা বিধিননিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ সহ সার্বিক করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলা জেলা শাসক, পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব […]
হাওড়ার ওলাবিবিতলায় জল প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন কেএমডিএ এবং হাওড়া পুরসভার প্রতিনিধি দল।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার ওলাবিবিতলায় যে জল প্রকল্পের কাজ বর্তমানে চলছে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং এলাকার মানুষের সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন কেএমডিএ এবং হাওড়া পুরসভার এক প্রতিনিধি দল। তারা ওই এলাকায় ঘুরে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং পাইপ লাইন বসানোর বিষয় খতিয়ে দেখেন। পরে এই বিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী […]
জগৎবল্লভপুরে আবারও উদ্ধার নিষিদ্ধ বাজি।
হাওড়া, ২৬ মে:- ফের হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হলো নিষিদ্ধ বাজি ও বাজির মশলা। দু’দিন আগেও একই রকমভাবে জগৎবল্লভপুরের পাতিহালে উদ্ধার হয়েছিল বাজি। ফের পাতিহালে আবার বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে। প্রায় ১০-১৫ লক্ষ টাকা মূল্যের বাজি ও বাজির মশলা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ শুক্রবার […]











