পূর্ব মেদিনীপুর , ৩ ডিসেম্বর:- আমি ভারতের সন্তান আমি বাংলার সন্তান। সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষের হয়ে কাজ করতে চাই। এমনিই মন্তব্য শুভেন্দু অধিকারীর। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্ম দিবসে তমলুকে হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন। তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল যায় হ্যামিল্টন হাইস্কুলে। আর এই কর্মসূচিগুলি ঘিরেই ছিল রাজনৈতিক মহলের তীব্র কৌতুহল। তিনি কী বলেন, নতুন কোনও রাজনৈতিক বক্তব্য রাখেন কিনা সেটা জানতেই আগ্রহ ছিল বেশী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম নেতাই আন্দোলনে তিনি ছিলেন মানুষের হয়ে কাজ করেছেন। আগামী দিনে কাজ করবেন তিনি মানুষের হয়ে। এদিন নিজের ভাষণেও কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি শুভেন্দু। যদিও সেখানে যাননি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। সরাসরি তমলুকের কর্মসূচিতে যোগ দেন এদিন।
Related Articles
আমন্ত্রণ মূলক সারা বাংলা টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু চুঁচুড়া যুব সংঘ ক্লাবে।
হুগলি, ১০ ডিসেম্বর:- খেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার জাতীয় কোচ মিহির ঘোষ, ভেটারেন্স বিশ্ব চ্যাম্পিয়ন মান্তু মূর্মু। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় ২৬০ জন প্রতিযোগি অংশ নিয়েছে। প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়ার যুব সংঘ ক্লাবের কোচ আশিষ দত্ত বলেন, ১১-১৫ বছর বয়সী খেলোয়ারদের ছেলে ও মেয়ে মোট ৬ টি বিভাগে খেলা […]
তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচারে গিয়ে যোগদান শান্তিপুরে।
নদীয়া, ১৯ অক্টোবর:- আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে শান্তিপুর শহর অন্তর্গত বাগ আঁচড়া অঞ্চলে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক নেত্রী রত্না ঘোষ করের উপস্থিতিতে তৃণমূলের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী কে সাথে নিয়ে প্রত্যেক বুথে বুথে চললো নির্বাচনী প্রচার। তাৎপর্যপূর্ণ ভাবে এই অঞ্চলের ২৬ নাম্বার বুথ থেকে প্রায় ৫০ টি বিজেপি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট দেওয়ার দিনক্ষণ জানালো পর্ষদ।
কলকাতা, ৫ জানুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এক নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে গিয়ে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এবং ২৪ জানুয়ারি থেকে ছাত্রছাত্রীরা তাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিতে পারবে। পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে […]









