হাওড়া,২৬ মার্চ:- লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইল এর বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী, 32। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়ে লাল। তাকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ পুলিশের লাঠি চালানোর যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান ওই ব্যক্তি ডায়রিয়ার কারণে অসুস্থ ছিল। হূদযন্ত্র বিকল হয়ে যাওয়াতে মৃত্যু হয়। যদিও এ ব্যাপারে মৃতের পরিবার কোন লিখিত অভিযোগ এখনো পর্যন্ত করেনি।
Related Articles
দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মাতলেন কৃষ্ণনগর রাজবাড়ীর রানিমা।
কৃষ্ণনগর, ২৪ অক্টোবর:- বিষাদের সুরে উমাকে বিদায়, সকাল থেকেই রাজ বাড়িতে ডালি হাতে নিয়ে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। ভক্তবৃন্দদের সাথে সিঁদুর খেলায় মাতলেন রাজবাড়ীর রানিমা। নদীয়ার কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার রাজগৃহে দেবী দুর্গার আরাধনায় মাতোয়ারা হয় গোটা কৃষ্ণনগরবাসী। পূজার পাঁচটা দিন সকাল থেকে রাত্রি কাতারের কাতারের ভক্তদের আনাগোনা লেগেই থাকে রাজবাড়ীতে। তবে দশমীর দিন এক অন্য […]
প্রথা মেনেই দশমীর সন্ধ্যায় বেলুড় মঠ সারদাপীঠের জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন।
হাওড়া, ৩ নভেম্বর:- দশমীর সন্ধ্যায় বেলুড় মঠের জগদ্ধাত্রী দেবীর নিরঞ্জন হলো। বেলুড় মঠের রীতি মেনে সকালে দশমীর পূজার পর হয় দর্পণ বিসর্জন। এরপর সন্ধ্যায় দেবীর মূর্তিকে শ্রীশ্রীমা সারদা মায়ের মন্দিরের সামনে রেখে বরণ করা হয়। কনকাঞ্জলী অনুষ্ঠান হয়। মহিলারা সিঁদুর খেলেন। এরপরেই বেলুড় মঠের রামকৃষ্ণদেবের মন্দিরে সন্ধ্যারতি শেষ হলে সন্ন্যাসী ভক্তরা মাকে বহন করে নিয়ে […]
দ্বারকেশ্বরের একাধিক জায়গায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি , জল ঢুকছে আরামবাগের বিস্তীর্ণ এলাকায়।
আরামবাগ, ১ আগস্ট:- জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমাবাসীর আতঙ্ক ক্রমশ বাড়ছে। আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুড়শুড়ার বন্যা দুর্গত মানুষ আতঙ্কে দিন কাটাছে। একদিকে রূপনারায়নের জল আর অন্যদিকে দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। পাশাপাশি দামোদর ও মুন্ডেশ্বরি নদীর জলে বহু চাষের জমি জলের তলায়। কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে […]











