হাওড়া,২৬ মার্চ:- লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইল এর বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী, 32। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়ে লাল। তাকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ পুলিশের লাঠি চালানোর যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান ওই ব্যক্তি ডায়রিয়ার কারণে অসুস্থ ছিল। হূদযন্ত্র বিকল হয়ে যাওয়াতে মৃত্যু হয়। যদিও এ ব্যাপারে মৃতের পরিবার কোন লিখিত অভিযোগ এখনো পর্যন্ত করেনি।
Related Articles
করোনা আটকাতে আরো কঠোর শেওরাফুলি-বৈদ্যবাটি পৌরসভা।
তরুণ মুখোপাধ্যায়,১৭ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা নিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । এদিন সকালে ১০নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি আবাসন এবং এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুরসভার স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ইনফ্রারেড থার্মোমিটার এর সাহায্যে প্রত্যেক […]
একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ গ্রেফতার।
হাওড়া, ১৯ আগস্ট:- একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ধৃতকে শুক্রবার তোলা হয় হাওড়া আদালতে। মা, দাদা, বৌদি, ভাইঝিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন বাড়ির ছোট ছেলে দেবরাজ ঘোষ। এর আগে ঘটনার দিনই গ্রেফতার হয়েছিলেন ধৃতের স্ত্রী পল্লবী।জানা গেছে, ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার গভীর […]
নাম না করে রাজীব সহ দলছুটদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ প্রসূনের
হাওড়া, ১৪ নভেম্বর:- নাম না করে রাজীব সহ দলছুটদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আসন্ন পুরভোটে বিজেপি কোনও রাউন্ডেই লিড পাবেনা বলে মন্তব্য করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার নাম না করে হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার হাওড়া ডুমুরজলায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান […]










