হুগলি, ২২ জুন:- বর্ষার শুরুতেই একতলা ছেড়ে দোতলায় বসবাস। দূর্গাপুজোর পর আবার দোতলা ছেড়ে একতলায় আসা। বর্ষা মানেই আতঙ্ক ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে। বর্ষার শুরু থেকে ফুলপ্যান্ট পড়া বন্ধ ডানকুনি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ স্টেশনপল্লী এলাকার নাগরিকদের। আক্ষেপের সুরে ব্যার্থতার দায় স্বীকার করেছেন ১৫ ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। প্রায় ২৫ বছর ধরে এই জল যন্ত্রণা নিয়ে বাস করছে পৌরসভার ৪, ৫, ৯, ১৩, ১৪, ১৫, ১৮, ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা। আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার নাগরিক এই জলযন্রনা নিয়ে বাস করছে। এলাকায় মশা, মাছি, সাপের উপদ্রবের পাশাপাশি বাড়ছে চর্মরোগ। ডানকুনি স্টেশন রোড সহ শহরের অলিগলি রাস্তা জলের তলায়। জল ঢুকেছে বাড়ি ঘরে। জল যন্ত্রনার ছবি ডানকুনি শহর জুড়ে। ডানকুনি পুরসভার পক্ষ থেকে পাম্প চালিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় দুর্ভোগ কাটেনি। ডানকুনি পৌরসভার নিকাশি ব্যবস্থার স্থায়ী এবং সুষ্ঠ সমাধান না হওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।
Related Articles
বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি হাওড়ায়। আজ দ্বিতীয় দিন।
হাওড়া , ১ মার্চ:- বিজেপি-র পরিবর্তন যাত্রার আজ হাওড়া সদর এলাকায় দ্বিতীয় দিন। গতকাল রবিবার যেখানে শেষ হয়, সেই দানেশ শেখ লেন থেকে সোমবার সকালে পরিবর্তন যাত্রা শুরু হয়। সূচনা করেন দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা। উপস্থিত রয়েছেন বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তী, বিধায়ক বৈশালী ডালমিয়া সহ অন্যান্যরা। এদিন সকালে দানেশ শেখ লেন হয়ে […]
২০২২ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন হাওড়ার ঐশ্বর্য মান্না।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- পার্কস্ট্রীট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মেয়েদের আত্মরক্ষায় স্কুলগুলোতে ক্যারাটে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ক্লাস সিক্সে পড়াকালীন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের তালিম নিতে শুরু করেছিল হাওড়ার ঐশ্বর্য। ২০২২ এর কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সেই ঐশ্বর্য মান্না’ই ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। হাওড়ার ঐশ্বর্য মান্না ইংল্যান্ডের বার্মিংহামে ৮-১১ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছেন। […]
শীঘ্রই বদলে যাবে এটিকে-মোহনবাগান জার্সি
স্পোর্টস ডেস্ক, ১ নভেম্বর:- মোহনবাগানের ঐতিহ্য, ক্লাব নিয়ে মানুষের আবেগ অন্য রকম। তাই বিজ্ঞাপনে এটিকে থেকে মোহনবাগানের আবির্ভাব একেবারেই মেনে নিতে পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। যার জেরে গত কয়েকদিন ধরে মোহনবাগানের পাশ থেকে ‘এটিকে’ নামটি সরানো-সহ একাধিক দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সমর্থকরা। একইসঙ্গে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বর সঙ্গেও নিজেদের নাম জুড়তে নারাজ বাগানভক্তরা। সবমিলিয়ে সরগরম […]







