মালদা,২৬ নভেম্বর:- লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে । ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মঙ্গলবার ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে 34 নম্বর জাতীয় সড়কে ফারাক্কার দিক থেকে আসা একটি গ্যাসের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালদা থেকে ফারাক্কার দিকে যাওয়া ১৪চাকার লরি । নিমেষেই লরিতে আগুন লেগে যায় । লরির খালাসিকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি । আগুনের তীব্রতা এতটাই ছিল যে আহত অবস্থায় লরির চালক ঝলসে যায় । ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর । স্থানীয় বাসিন্দারা জানান ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনা । তবে শীতের সময় জাতীয় সড়ক কতৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করলে এই ধরণের দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা । ঘটনার খবর পেয়ে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ । পৌঁছায় দমকলের একটি ইঞ্জিনও । লরির আগুন নিয়ন্ত্রণে আনার পরে মৃত অবস্থায় বের করা হয় লরির চালককে । আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । জানা গেছে মৃত লরির চালকের নাম আশরাফুল শেখ বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে ঠিক কি কারনে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
Related Articles
সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- সংসদ থেকে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রবিবার হাওড়ার বালিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। এদিন দুপুরে পশ্চিমবঙ্গ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তপন দাসের নেতৃত্বে বালির ঘোষপাড়া বাজারে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তপন দাস বলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যান্য বিরোধী সাংসদদের মোদী সরকারের […]
রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন জেল বন্দি তিন বিধায়ক।
কলকাতা, ৩০ জুন:- আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। আইন অনুযায়ী তাঁদের যেহেতু বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি আছেন, ফলে বিধানসভায় […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতিশ কুমার।
কলকাতা, ২৪ এপ্রিল:- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নবান্নে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাঁদের অভ্যর্থনা করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। পরে নবান্নের ১৪ তলায় তিন নেতা নেত্রীর মধ্যে বৈঠক শুরু হয়। Post Views: 295











