হুগলি,১৫ মার্চ :- পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। তাই “বাংলার গর্ব মমতা” কর্মসুচির ১ম পর্যায়ের শেষ সরনি হিসাবে দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া পুরোনো নেতা-কর্মীদের স্বীকৃতি সম্মলনের আয়োজন করা হয়। রবিবার সমগ্র রাজ্যে বিধানসভা ভিত্তিক এই স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকায় এই কর্মসুচিতে প্রায় ৭০ জন কর্মীদের আমন্ত্রন জানানো উপস্থিতির সংখ্যা ছিলো অর্ধেক। তাঁদেরকে নিয়েই সম্মেলনের পর একসাথে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।যেখানে হুগলি-চুঁচুড়া পুর এলাকার ৩০টি ওয়ার্ডের বহু পুরনো তৃণমূল কর্মীদেরই এখানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। যার মধ্যে অন্যতম হুগলি-চুঁচুড়া পুরসভার ৫বারের কাউন্সিলর তথা দু’বারের চেয়ারম্যান আশিষ সেন(লাউ)।
কংগ্রেসী ঘরানার লাউবাবু ৯৮ সাল থেকেই তৃণমূলের সৈনিক। তৃণমূলের টিকিটে একবার তিনি বিধানসভায় লড়াইও করেছেন। আশীষ বাবুর আক্ষেপ প্রশান্ত কিশোরের টিম এসে আমার সাথে কথা বলে গেছে। আমার রাজনৈতিক ইতিহাসের কথা তাঁরা শুনেছে। কিন্তু আজকের সম্মেলনে বিধায়ক আমাকেই ডাকলো না। শুধু আমি নয় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কর্মী সমীর সরকার, ২২নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষ, ২নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা দে, ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারক পাল সহ বহু তৃণমূল কর্মীকেই আজ ডাকা হয়নি। এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য পুরনো কর্মীদের ডাকা মানে এই নয় যারা অন্যের বউকে নিয়ে পালিয়ে যাবে, যারা মদ খেয়ে নর্দমায় পরে থাকবে, যারা পুকুর ভরাট করবে তাঁদেরকে ডেকে এনে তৃণমূল করাতে হবে। তবে আশিষ সেন, সমীর সরকার, কৃষ্ণকান্ত ঘোষ, তারক পাল, রূপা দে এঁদের বিষয়ে অসিতবাবুর বক্তব্য এঁরা তো তৃণমূল করছে এঁরা তো আর দল থেকে মুখ ফেরায় নি তাই এঁদেরকে ডাকার কোন প্রশ্নই নেই।Related Articles
ভাইফোঁটায় চিত্রগুপ্তের পুজো দিয়েই ভাইদের দীর্ঘায়ু কামনার রীতি এখনো বর্তমান বাতানলে।
মহেশ্বর চক্রবর্তী, ৬ নভেম্বর:- হুগলি জেলার শেষ সীমায় অবস্থিত আরামবাগের একটি প্রতন্ত্য অঞ্চল হলো বাতানল। ১১২ বছর ধরে চিত্রগুপ্তর পুজো করে আসছেন এই অঞ্চলের কায়স্থপাড়ায় ১৮ টি পরিবার। এ বছরও তার ব্যতিক্রম হলো না। রীতি মেনে হলো যমের হিসাবরক্ষক তথা ঠাকুর চিত্রগুপ্তের পুজো। জানা গিয়েছে এই বাতানল অঞ্চলের বাসিন্দা ভূপালচন্দ্র সরকার পাড়ায় চিত্রগুপ্ত পূজোর আয়োজন করেন বিংশ […]
সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু।
বাঁকুড়া, ৬ মার্চ:- বাঁকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী হচ্ছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা ময়দানে নেমে পড়েছেন। শুক্রবার রাতেই সময় নষ্ট না করে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকায় সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন শুরু করলেন তারা। জুনবেদিয়া অঞ্চল তৃণমূল […]
গাড়িতে আগুন।
হাওড়া , ১২ জুন:- হাওড়ার চামরাইলের গোলাবাড়ি পাম্পের কাছে বাইক বোঝাই একটি ট্রেলারে শনিবার আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটি। জানা যায়, গাড়িতেই রান্না করা হচ্ছিল। তখনই সেখানে কোনওভাবে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। Post Views: 468









