হুগলি,১৫ মার্চ :- পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। তাই “বাংলার গর্ব মমতা” কর্মসুচির ১ম পর্যায়ের শেষ সরনি হিসাবে দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া পুরোনো নেতা-কর্মীদের স্বীকৃতি সম্মলনের আয়োজন করা হয়। রবিবার সমগ্র রাজ্যে বিধানসভা ভিত্তিক এই স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকায় এই কর্মসুচিতে প্রায় ৭০ জন কর্মীদের আমন্ত্রন জানানো উপস্থিতির সংখ্যা ছিলো অর্ধেক। তাঁদেরকে নিয়েই সম্মেলনের পর একসাথে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।যেখানে হুগলি-চুঁচুড়া পুর এলাকার ৩০টি ওয়ার্ডের বহু পুরনো তৃণমূল কর্মীদেরই এখানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। যার মধ্যে অন্যতম হুগলি-চুঁচুড়া পুরসভার ৫বারের কাউন্সিলর তথা দু’বারের চেয়ারম্যান আশিষ সেন(লাউ)।
কংগ্রেসী ঘরানার লাউবাবু ৯৮ সাল থেকেই তৃণমূলের সৈনিক। তৃণমূলের টিকিটে একবার তিনি বিধানসভায় লড়াইও করেছেন। আশীষ বাবুর আক্ষেপ প্রশান্ত কিশোরের টিম এসে আমার সাথে কথা বলে গেছে। আমার রাজনৈতিক ইতিহাসের কথা তাঁরা শুনেছে। কিন্তু আজকের সম্মেলনে বিধায়ক আমাকেই ডাকলো না। শুধু আমি নয় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কর্মী সমীর সরকার, ২২নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষ, ২নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা দে, ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারক পাল সহ বহু তৃণমূল কর্মীকেই আজ ডাকা হয়নি। এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য পুরনো কর্মীদের ডাকা মানে এই নয় যারা অন্যের বউকে নিয়ে পালিয়ে যাবে, যারা মদ খেয়ে নর্দমায় পরে থাকবে, যারা পুকুর ভরাট করবে তাঁদেরকে ডেকে এনে তৃণমূল করাতে হবে। তবে আশিষ সেন, সমীর সরকার, কৃষ্ণকান্ত ঘোষ, তারক পাল, রূপা দে এঁদের বিষয়ে অসিতবাবুর বক্তব্য এঁরা তো তৃণমূল করছে এঁরা তো আর দল থেকে মুখ ফেরায় নি তাই এঁদেরকে ডাকার কোন প্রশ্নই নেই।Related Articles
বোলপুরে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে হানা সিবিআইয়ের।
বীরভূম, ৩১ আগস্ট:- সুদীপ্ত রায়, মৎস্য দপ্তর এর কর্মী, মনীশ কোঠারী অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর বাড়িতে তল্লাশি।কাউন্সিলারের দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন), সুজিত দে (দোলন) ব্যবসায়ী এর বাড়িতে CBI হানা। এদিন সকালে গরুপাচারকাণ্ডে এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (মুন) কে আটক করল সিবিআই।আবার বোলপুরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। […]
স্কুলের ফিস দিতে না পারায় পরীক্ষা কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা চতুর্থ শ্রেণীর ছাত্রকে।
হুগলি, ৬ ডিসেম্বর:- স্কুলের ফিস দিতে না পারায় পরীক্ষা দিতে এসে ঘাড় ধাক্কা খেলো চতুর্থ শ্রেণীর এক ছাত্র। বেসরকারি স্কুলের এই অমানবিক আচরণে আবারো একবার প্রশ্নের মুখে শিক্ষাঙ্গন। ঘটনা তারকেশ্বর পৌরসভার 9 নং ওয়ার্ডের শরৎ পল্লী এলাকার বিকাশ ভারতী ব্লুমস ডে স্কুলের। (সেকেন্ডারি কো এড)। স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। ইংরেজি, বাংলা পরীক্ষার পর আজ ছিল […]
জল বণ্টনে পাশাপাশি রাজ্য গুলির মধ্যে বিরোধ রুখতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- পূর্বাঞ্চলের প্রতিবেশি রাজ্য গুলোর মধ্যে বিভিন্ন নদ নদীর জল বণ্টন সমস্যার সমাধানে আন্তঃরাজ্য কমিটি গঠন করার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। জল বন্টনে নিজেদের মধ্যে বিরোধ রুখতে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারকে নিয়ে তিনি একটি যৌথ কমিটি গঠন করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরহিত্যে শনিবার নবান্ন লাগোয়া সভাঘরে […]









