হাওড়া,২৬ নভেম্বর:- হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী মাতৃবিয়োগ হয়েছে গত ১৪ নভেম্বর। আজ মঙ্গলবার ছিল তাঁর মায়ের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এদিন দুপুরে রথীন চক্রবর্তীর বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় এদিন দুপুরে রথীনবাবুর হাওড়ার বাড়িতে আসেন। প্রথমেই তিনি রথীনবাবুর প্রয়াত মা অরুন্ধতীদেবীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন। এরপর বেশ কিছুটা সময় তিনি মেয়র এবং তার পরিবারের সঙ্গে কাটান। সেখানে একান্ত আলাপচারিতায় বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে। এরপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ডাঃ রথীনবাবুর মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি এখানে এসেছেন। তিনি রথীনবাবুর পরিবারকে তাঁর পক্ষ থেকে সমবেদনা জানিয়ে গেলেন।
Related Articles
হুগলিতে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী বেশি,পরীক্ষা কেন্দ্রও বাড়ল গতবারের তুলনায়।
হুগলি, ৯ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা , তার আগে প্রস্তুতি পরীক্ষা কেন্দ্র গুলোতে। পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে ঢোকার গেটেই লাগানো হয়েছে রুম নাম্বার ও সিট নাম্বার। তাছাড়াও স্কুলগুলির মধ্যে কেউ যদি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি অসুস্থ থাকে তার জন্য আলাদা করে সিক রুম করা হয়েছে। এবছর হুগলি জেলায় […]
চালু হলো এন্টি র্যাগিং হেল্পলাইন।
কলকাতা, ২২ আগস্ট:- রাজ্যে চালু হল অ্যান্টি র্যাগিং হেল্প লাইন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হেল্প লাইনের সূচনা করেন। এই হেল্প লাইনের নম্বর হল 1800 3455678। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন সারা রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র্যগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে। […]
বাংলায় আব্বাস সিদ্দিকের সঙ্গে এম আই এম একযোগে কাজ করবে – আসাউদ্দিন ওয়াইসি।
হুগলি , ৩ জানুয়ারি:- রবিবার সকালে ফুরফুরা শরীফএ এসে আব্বাস সিদ্দিকের সঙ্গে সাক্ষাতের পর এম আই এম নেতা আসাউদ্দিন ওয়াইসি জানান এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় আব্বাস সিদ্দিকের সঙ্গে এম আই এম একযোগে কাজ করবে, এবং আব্বাস সিদ্দিকী যা সিদ্ধান্ত নেবেন তাতে আমার সমর্থন থাকবে। তাকে প্রশ্ন করা হয় যে এখানে আপনারা ভোট লড়াই করলে তৃণমূলের […]








