হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নং জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার। তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের। ঘটনাস্থলে আসে পুলিশ। সুত্রের খবর, ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কারটি এদিন কলকাতাগামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
তেল ছড়িয়ে পড়ে গোটা রাস্তা জুড়ে। বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন সাধারণ মানুষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে ১৬ নং জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। তবে, দুর্ঘটনায় হতাহতের খবর নেই।











