হুগলি,১৪ মার্চ :- নোভেল করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১-মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা পুর নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল। ভোটে হেরে যাবেন। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী করোনা করে চেঁচাচ্ছেন। আসন্ন পুর নির্বাচন তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বুঝতে পেরে করনোকে হাতিয়ার করেছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেছেন। শনিবার হুগলী জেলার চন্দননগর সার্কাস মাঠ থেকে এক মিছিল বের করা হয়। দলীয় কর্মী সজল চক্রবর্তী কে সম্প্রতি গাঁজা রাখার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। এই গ্ৰেফতার বিজেপি করার অপরাধে । মিথ্যা মামলা সাজিয়ে পুলিশ তাদের কর্মীকে গ্ৰেফতার করেছে বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেছেন। এই ঘটনার প্রতিবাদে এবং ধৃত কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবীতে শনিবার চন্দননগর থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । বিকাল পাঁচটা নাগাদ মিছিল শুরু হয়। মিছিলে পুরভাগে ছিলেন , সায়ন্তন বসু ছাড়াও বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং। পরে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জানান।
Related Articles
ভ্যাকসিনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ১০ জুলাই:- হাওড়া ময়দানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির শাখা কেন্দ্রে ভ্যাকসিনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে ঘিরে দুই পক্ষের বচসা শুরু হয়। একদিকে, যেমন করোনার প্রথম ডোজ নেওয়া অনেকের সার্টিফিকেট না পাওয়া, অপরদিকে ভ্যাকসিন নিয়ে মেরুকরণের রাজনীতি করার অভিযোগে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। দুই যুযুধান রাজনৈতিক দলের […]
প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে বাজারে এলেই ফ্রি’তে মিলছে কাপড়ের ব্যাগ !
হাওড়া, ১৩ জুলাই:- গত ১লা জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ। মানুষকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে প্রশাসনের তরফ থেকেও সচেতন করা হচ্ছে। কিন্তু এতো কিছুর পরেও যারা সচেতন হননি তাঁদের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়কেই জরিমানা করা হচ্ছে। এবার মানুষকে সচেতন করতে একটু ভিন্ন পথে হাঁটলেন বালির প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। বুধবার […]
গোডাউনের শার্টার ভেঙে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ডোমজুড়ের বাঁকড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- ডোমজুড়ের বাঁকড়ায় গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় রবিবার রাতে গোডাউনের শার্টার ভেঙে দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটে। নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয় বলে গোডাউন মালিকের দাবি। গভীর রাতে গোডাউনের তালা ভেঙে চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গেছে। সোমবার সকালে […]










